ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

বাংলাদেশকে উড়িয়ে বড় জয় ভারতের

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:০৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
  • ২৬১ বার পড়া হয়েছে

নারীদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশ নিজেদের সবশেষ ম্যাচে পেয়েছিল অসাধারণ সাফল্য। মালয়েশিয়াকে মাত্র ২৯ রানে অল আউট করে ১২০ রানের বিশাল জয় পেয়েছিল লাল-সবুজের দল। তবে পরের ম্যাচেই মুদ্রার উল্টোপিঠ দেখল মেয়েরা। সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

ভারত অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে আগে ব্যাত করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ৮০ রানের সংগ্রহ পায় বাংলাদেশের মেয়েরা। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ভারত ম্যাচটি জিতে নিয়েছে মাত্র ১২.১ ওভারেই। ৪৭ বল হাতে রেখেই ৮ উইকেটের বিশাল জয় পেয়েছে ভারত।

মালয়েশিয়ার কুয়ালালামপুরের বায়োমাস ওভাল মাঠে আজ সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ দল। ব্যাট করতে নেমে সুমাইয়া আক্তারের দল শুরুটা ভালোই করেছিল। ধীরে খেললেও কোনো উইকেট না হারিয়েই ৫.১ ওভারে স্কোরবোর্ডে ওঠেছিল ২৭ রান। তবে ষষ্ঠ ওভারেই দুই উইকেট হারায় বাংলাদেশ।

দলীয় ২৮ রানে দুই উইকেট হারানোর পর বাংলাদেশের মেয়েরা এরপরের ৩ উইকেট হারায় ১ রানের ব্যবধানে। ফলে ৩ উইকেটে ৩৭ রান থেকে স্কোরলাইন হয়ে যায় ৫ উইকেটে ৩৮। এরপর আরও ৩ উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৮০ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে দুই উইকেট হারালেও ভারতীয় ওপেনার গোনগাদি ত্রিশার ৫৮ রানের ইনিংসের সুবাদে ৪৭ বল হাতে রেখেই ৮ উইকেটের জয় নিশ্চিত করে ভারত।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশকে উড়িয়ে বড় জয় ভারতের

আপডেট সময় : ০১:০৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪