ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

ব্যবসায়ীরা খুব শক্তিশালী : অর্থ উপদেষ্টা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:১২:২৩ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
  • ২৬৩ বার পড়া হয়েছে

ব্যবসায়ীরা খুব শক্তিশালী বলে মন্তব্য করে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ব্যবসায়ীদের মধ্যে খুব বড় ব্যবসায়ী, মাঝারি, আমদানিকারক, সরবরাহকারী, এজেন্ট আছে এটা একটা কমপ্লেক্স। যেটা ভাঙা সহজ না।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ব্যবসায়ীদের সিন্ডিকেট কি অনেক বেশি শক্তিশালী এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন, সিন্ডিকেট না বলে ব্যবসায়ী যারা আছে তারা খুব শক্তিশালী। ব্যবসায়ীদের মধ্যে খুব বড় ব্যবসায়ী, মাঝারি, আমদানিকারক, সরবরাহকারী, এজেন্ট আছে এটা একটা কমপ্লেক্স। যেটা ভাঙা সহজ না।

দাম বাড়ানোর পরও বাজারে সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না, পাওয়া গেলেও তা ২০০ টাকার ওপরে এবিষয়ে তিনি বলেন, বাজারের বিষয়ে আমাদের একটু গ্যাপ আছে। যেদিন দাম আট টাকা বাড়ানো হলো তার পরের দিন সরবরাহ অনেক কমে গেছে। ব্যবসায়ীদের একটা প্রত্যাশা আছে আট টাকা বাড়ানো হয়েছে আরও হয়তো বাড়বে। আজকে আমরা সয়াবিন তেল আমদানির অনুমোদন দিয়েছি। আমরা চাচ্ছি আমাদের দিক থেকে সরবরাহটা থাকুক।

ভোক্তাদের অভিযোগ বাজার মনিটরিং না হওয়ায় দাম বাড়ছে এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বাজার মনিটরিং হচ্ছে না, বিষয়টা কিন্তু এমন নয়। অন্যান্য দেশে কিন্তু এরকম হয় না। বাজারে ভোক্তা অধিদফতর কয়টা জায়গায় যেতে পারে। কিছু দিন আগে আমি পাবনা গেলাম সেখানেও একই অবস্থা। ডিসিদেরকে কমিটি গঠন করে দিয়েছি। তারা যতক্ষণ বাজারে থাকেন ততক্ষণ ঠিক থাকে। চলে এলে যে সেই অবস্থা। এজন্য ভোক্তাদেরকে সচেতন হতে হবে।

অর্থ উপদেষ্টা বলেন, আমরা পণ্য সরবরাহ নিশ্চিত করতে চাই। আজকে সার, সয়াবিন তেল, চাল, মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছি। এতে করে সয়াবিন তেলের দাম সহনীয় হতে পারে। রমজান পর্যন্ত যত ধরনের নিত্যপণ্য আছে চাল, ডাল, ছোলা, তেল, চিনির সরবরাহ নিশ্চিত করে মোটামুটি চেষ্টা করছি বাজারটা সহনীয় রাখতে। তবে একটু সময় লাগবে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ব্যবসায়ীরা খুব শক্তিশালী : অর্থ উপদেষ্টা

আপডেট সময় : ০৬:১২:২৩ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪