ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

আল্লু জেল থেকে বেরিয়ে স্ত্রীকে জড়িয়ে ধরলেন,দেখে কাঁদলেন সামান্থা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:০২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
  • ২৬৩ বার পড়া হয়েছে

সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক নারীর নিহতের ঘটনায় গত শুক্রবার গ্রেপ্তার করা হয় দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে। এ ঘটনার একদিন পর জামিন পেয়ে কারাগার থেকে মুক্ত হন তিনি। 

জেল থেকে বের হয়েই নিজ বাড়িতে যান আল্লু অর্জুন। এসময় অভিনেতার জন্য বাড়ির দরজায় অপেক্ষা করছিলেন স্ত্রী স্নেহা রেড্ডি ও তার সন্তানেরা। স্বামী জেল থেকে বের হতেই তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন স্ত্রী।

আবেগঘন এই মুহূর্তের ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে। যা দেখে ভক্তরাও বিভিন্ন মন্তব্য করেছেন। অভিনেত্রী সামান্থা রুথ প্রভুও সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন।

অভিনেতার স্ত্রী স্নেহা এদিন চোখের জল মুছতে মুছতে ছুটে গিয়েছিলেন স্বামীর কাছে। দুই ছেলে-মেয়েও আল্লুকে জড়িয়ে ধরে। সামান্থা এই মুহূর্ত দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন।

ভিডিওটি শেয়ার করে তিনি লেখেন, আমি কিন্তু কাঁদছি না। ঠিক আছে! এসময় অশ্রুবিহ্বল ইমোজিও যোগ করে দেন অভিনেত্রী।

সামান্থা নিজেও পরিবারকে প্রচণ্ড ভালবাসেন। একসময়ে চেয়েছিলেন প্রাক্তন স্বামী নাগা চৈতন্যের সন্তানের মা হতে। তবে অভিনেত্রীর সেই ইচ্ছে অপূর্ণই থেকে গেছে।

তবুও এখন নিজের পরিবার গড়ে তোলার স্বপ্ন রয়েছে সামান্থার। প্রাক্তন স্বামী নাগা চৈতন্য কিছুদিন আগে বিয়ে করেছেন আরেক দক্ষিণী অভিনেত্রী শোভিতা ধুলিপালাকে।

আল্লু বাড়ি ফেরার পরে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন নাগা চৈতন্য। বন্ধুকে দেখে আলিঙ্গন করেন পুষ্পা।

এদিকে, বাড়ি ফিরে সংবাদমাধ্যমে মুখ খুলেছেন আল্লু অর্জুন। সেদিনের ঘটনার জন্য হাতজোড় করে ক্ষমা চান তিনি। সেই সঙ্গে এ-ও জানান, সন্ধ্যা থিয়েটারে গত ৪ ডিসেম্বর রাতে যে ঘটনা ঘটেছিল, তাতে তার হাত ছিল না।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আল্লু জেল থেকে বেরিয়ে স্ত্রীকে জড়িয়ে ধরলেন,দেখে কাঁদলেন সামান্থা

আপডেট সময় : ০৪:০২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪