ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

ইভিএমে নয়, ব্যালটে হবে সংসদ নির্বাচন: সিইসি

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৩৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
  • ২৮৫ বার পড়া হয়েছে

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নয়, আগামী জাতীয় নির্বাচন ব্যালটে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। আর যেকোনো সময় নির্বাচন করতে কমিশন প্রস্তুত আছে বলে জানান তিনি।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সিইসি একথা বলেন।

নির্বাচন আয়োজনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রেক্ষিতে সিইসি এসব কথা বলেন।

প্রতি পাঁচ বছর পর দেশে অনুষ্ঠিত হয় জাতীয় নির্বাচন। আগে সব আসনে সনাতনী ব্যালট পেপার আর স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করে ভোট নেওয়া হতো। কিন্তু একাদশ সংসদ নির্বাচনে ছয়টি আসনে ইভিএমে ভোট হলেও দ্বাদশ সংসদ নির্বাচনে ব্যালটে ভোট হয়।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ পরিচালনার দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। রাজনৈতিক পট পরিবর্তনের পর হাবিবুল আউয়াল কমিশন পদত্যাগ করলে নতুন নির্বাচন কমিশন দায়িত্ব নেয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিএনপিসহ অনেক রাজনৈতিক দলের পক্ষ থেকে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানানো হয়।

এর মধ্যে গতকাল বিজয় দিবসের দিন সকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ২০২৫ সালের শেষ থেকে ২০২৬ সালের প্রথমার্ধে দেশে জাতীয় নির্বাচন হতে পারে।

আজ প্রধান উপদেষ্টার এমন বক্তব্য নিয়ে করা এক প্রশ্নের জবাবে সিইসি নাসির উদ্দীন বলেন, জাতীয় নির্বাচনের জন্য আমরা প্রথম দিন থেকেই কাজ শুরু করেছি। জাতীয় নির্বাচনের জন্য যেসব প্রস্তুতির দরকার তার সবই আমাদের রয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের যে সময় ইঙ্গিত দিয়েছেন, সেই অনুযায়ী নির্বাচন করতে আমরা সম্পূর্ণ প্রস্তুত।

আরেক প্রশ্নের জবাবে সিইসি বলেন, আগামী সংসদ নির্বাচন ইভিএমে নয়, ব্যালটে হবে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ইভিএমে নয়, ব্যালটে হবে সংসদ নির্বাচন: সিইসি

আপডেট সময় : ০২:৩৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪