ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয় দিবসে রাজধানীতে জামায়াতের বর্ণাঢ্য শোভাযাত্রা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:০২:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
  • ২৬৯ বার পড়া হয়েছে

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় উত্তরা-১১ নম্বর সেক্টরের চৌরাস্তায় জমজম টাওয়ারের সামনে থেকে এই বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামী। শোভাযাত্রাটি আজমপুর গিয়ে শেষ হয়।

এতে নেতৃত্ব দেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

শোভাযাত্রায় নেতাকর্মীদের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা দেখা যায়। পতাকা নেড়ে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছিলেন তারা।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির মোহাম্মদ আব্দুর রহমান মূসা, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য জামাল উদ্দিন, ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি এ এইচ এম আতিকুর রহমান, জামায়াতে ইসলামী উত্তরা অঞ্চলের সহকারী পরিচালক মাহবুবুল আলম, মহানগরী মজলিসে শুরা সদস্য অ্যাডভোকেট ইব্রাহিম খলিল, মাজহারুল ইসলাম, আবু সাঈদ, মতিউর রহমান প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফের ২৫ এজেন্সির নিয়ন্ত্রণে যাওয়ার আশঙ্কা বায়রার একাংশের

বিজয় দিবসে রাজধানীতে জামায়াতের বর্ণাঢ্য শোভাযাত্রা

আপডেট সময় : ০১:০২:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪