ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

রামোসের কূটনৈতিক দক্ষতা রোহিঙ্গা ইস্যুতে কাজে লাগাতে চায় ঢাকা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:২৩:৫১ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
  • ২৭৯ বার পড়া হয়েছে

মিয়ানমার ও বাংলাদেশ ইস্যুতে অনেক বড় ভূমিকা পালন করতে পারে পূর্ব তিমুর। দেশটির প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা একজন দক্ষ কূটনীতিক। তাঁর এই দক্ষতা রোহিঙ্গা ইস্যুতে কাজে লাগাতে চায় ঢাকা বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলনে ড. মুহাম্মদ ইউনূস এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সঙ্গে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। স্বাধীনতা ও পথ চলার শুরু থেকে দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক। কিছুদিনের মধ্যে আসিয়ানের সদস্য হবে পূর্ব তিমুর। সে হিসেবে রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ তাদের সমর্থন প্রত্যাশা করে।

পূর্ব তিমুরে বাংলাদেশের পণ্য রফতানির সুযোগ রয়েছে বলেও জানান ড. মুহাম্মদ ইউনূস।

এর আগে যৌথ সংবাদ সম্মেলনে রামোস ড. ইউনূসের নেতৃত্বে আসা বাংলাদেশের জন্য সৌভাগ্যের বলে উল্লেখ করেছেন।

উল্লেখ্য, গতকাল শনিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে চার দিনের সফরে ঢাকায় এসেছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট। হোর্তাকে বিমানবন্দরে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রামোসের কূটনৈতিক দক্ষতা রোহিঙ্গা ইস্যুতে কাজে লাগাতে চায় ঢাকা

আপডেট সময় : ০৩:২৩:৫১ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪