ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

‘শুধু রাজাকাররা নয়, বুদ্ধিজীবীদের ভারতীয়রাও হত্যা করেছে’

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৩১:৩২ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
  • ২৯৫ বার পড়া হয়েছে

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আয়োজনে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর নতুন একাডেমিক ভবনের নিচতলায় চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

আলোচনা সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুজন মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক রইছ উদ্দীন বলেন, বাংলাদেশের দ্বারপ্রান্তে এসে আমাদের সূর্য সন্তানদের হত্যা করা হয়। আমরা বলি, যুদ্ধে ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছে, কিন্ত স্বাধীনতার ৫৩ বছরে এসেও আমরা তাদের তালিকা করতে পারিনি৷ অসংখ্য বুদ্ধিজীবী শহীদ হয়েছে, আমরা তার তালিকাও করতে পারিনি। আমাদের সূর্যসন্তানদের কারা হত্যা করল তাও বের করতে পারিনি৷ আমাদের দায় আমরা মাথায় নিয়ে বলছি, যারা দেশ স্বাধীনের পর নেতৃত্বে এসেছিল এ দায় সবচেয়ে বেশি তাদের। বুদ্ধিজীবীদের শুধু রাজাকার, আল-বদররা হত্যা করেনি, ভারতীয়রাও হত্যা করেছে।

এই শিক্ষক নেতা বলেন, এ দেশ স্বাধীন করেছিল আপামর জনতা, আর ক্রেডিট নিল একজন ব্যক্তি। বৈষম্য তো সেই একাত্তরেই শুরু হয়েছিল। আমাদের সত্যিকার অর্থে এই দেশকে ভালোবাসতে হবে। এই দেশের কতিপয় লোক ভারতীয় শ্লোগান দিলে খুশি হয়, আবার এক শ্রেণির লোক পাকিস্তানের নাম করলে খুশি হয়। কিন্ত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে যারা ধারণ করে তারাই এ দেশকে সত্যিকারের ভালোবাসে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ড. মো. নাসির উদ্দীন ও ইতিহাস বিভাগের শিক্ষক ড. নাসির আহমেদ। আরও বক্তব্য দেন জবি শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম কবির মিঠু, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমেল, সাংগঠনিক সম্পাদক সামছুল আরেফিন। এ সময় শাখা ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

‘শুধু রাজাকাররা নয়, বুদ্ধিজীবীদের ভারতীয়রাও হত্যা করেছে’

আপডেট সময় : ১০:৩১:৩২ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪