ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

যে কারণে অভিনয় থেকে বিরতি ঘোষণা করেছিলেন বিক্রান্ত?

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৫৭:২৪ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
  • ২৮২ বার পড়া হয়েছে

সম্প্রতি সিনেমা থেকে বিরতির ঘোষণা দিয়েছিলেন  ‘টুয়েলভথ ফেল’ খ্যাত বলিউড অভিনেতা বিক্রান্ত ম্যাসি। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে এ ঘোষণা দিয়েছিলেন। এরপর তা দেখে ভক্ত-অনুরাগী থেকে শুরু করে নেটিজেনরা অবাক হয়েছিলেন।

যা নিয়ে সর্বত্র শুরু হয় আলোচনা। তবে হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেতা? এবার নিজেই এক অনুষ্ঠানে তার এই সিদ্ধান্তের পিছনের কারণ ব্যাখ্যা করেছেন। তিনি জানিয়েছেন, এই সিদ্ধান্ত তার ব্যক্তিগত জীবনকে কিছুটা অগ্রাধিকার দেওয়ার জন্য এমনটা করেছিলেন।

বিক্রান্ত বলেন, ‘আমি যে ধরনের জীবনের স্বপ্ন দেখেছিলাম, অবশেষে তা পেয়েছি। তাই আমার মনে হয়েছে এটাই বেঁচে থাকার সঠিক সময়। আমি একটু বিরতি নিতে চাই। কারণ, দিনের শেষে সবকিছুই ক্ষণস্থায়ী।

অভিনেতার ভাষ্য, ‘যে কারণে আগামী বছর আমি একটি মাত্র ছবিতে কাজ করছি। সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই কিছু কাজের পোস্ট করতাম। ভেবেছিলাম দর্শকদের বিষয়টা জানিয়ে রাখব। সেটাই করেছিলাম।

বিক্রান্তের কথায়, ছেলের জন্মের পর অনেকটা সময় স্ত্রী ও সন্তানের সঙ্গে তারা সেভাবে সময় কাটাতে পারেননি। সেই কারণেই ইনস্টাগ্রাম পোস্টে তিনি লিখেছিলেন যে, ‘একজন অভিনেতা, ছেলে, বাবা এবং একজন স্বামী হিসেবে, আমার কিছু সুন্দর মুহূর্ত কাটানোর সময় এসেছে। আর পেশাগতভাবে ভেবেছিলাম, অভিনেতা হিসেবে এই দেশে এর চেয়ে বেশি আর কী-ই বা করতে পারতাম? আমি শুধু একজন শিল্পী হিসেবে নিজেকে আরও ভালোভাবে তৈরি করতে চাই।’

সিনেমা থেকে বিরতি ঘোষণার পরে, শানায়া কাপুরের সঙ্গে বিক্রান্তকে তার আসন্ন সিনেমা ‘আখো কি গুস্তাখিয়ান’ শুটিংয়ের জন্য দেরাদুনে দেখা গেছে। ছবিটির পরিচালনার দায়িত্বে সন্তোষ সিং। অভিনয় থেকে বিদায় নেওয়ার ঘোষণা করে বিক্রান্ত তার পোস্টে লিখেছিলেন, ‘আগামী ২০২৫ সালে আমাদের শেষবার দেখা হবে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

যে কারণে অভিনয় থেকে বিরতি ঘোষণা করেছিলেন বিক্রান্ত?

আপডেট সময় : ০৩:৫৭:২৪ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪