ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাদরাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী

“শহীদ বুদ্ধিজীবীদের প্রতি জেএসডির শ্রদ্ধা নিবেদন”

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শনিবার সকাল ৭. ৩০ মিনিটে পুষ্পমাল্য অর্পণ এবং শহীদ স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন জেএসডি নেতৃবৃন্দ।

দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব,কেন্দ্রীয় নেতা নুরুল আকতার,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী,সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল,সাংগঠনিক সম্পাদক এস এম শামসুল আলম নিক্সন,মোহাম্মদ মোস্তফা কামাল,মোশারেফ হোসেন মন্টু,দপ্তর সম্পাদক কামরুল আহসান অপু,বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মৃধা প্রমুখ কেন্দ্রীয় এবং মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় নেতৃবৃন্দ ৭১ এর চেতনাকে ধারণ করে ২৪ এর গণ অভ্যুত্থানের আকাঙ্খা বাস্তবায়নে অঙ্গিকার ব্যক্ত করেন। এ লক্ষ্যে অংশিদারিত্বের গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নেয়ার বিকল্প নেই বলেও জানান নেতৃবৃন্দ।

উল্লেখ্য,শহীদ বুদ্ধিজীবী দিবস ও ঐতিহাসিক ১৬ই ডিসেম্বর হানাদার মুক্ত দিবস উপলক্ষ্যে আগামী ১৫ ডিসেম্বর ২০২৪, বিকেল ৩.৩০টায় জেএসডির কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে এবং ১৬ ডিসেম্বর সকালে যথাযথ মর্যাদায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে জেএসডির নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পনের কর্মসূচি পালন করবে।

আপলোডকারীর তথ্য

মাদরাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত

“শহীদ বুদ্ধিজীবীদের প্রতি জেএসডির শ্রদ্ধা নিবেদন”

আপডেট সময় : ০৩:০৬:২৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪