ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

কলকাতায় বিজয় দিবস উদযাপনে যোগ দিতে পারে বাংলাদেশি প্রতিনিধিদল

ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর দপ্তর কলকাতায় আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে পারে বাংলাদেশের একটি প্রতিনিধিদল।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।

ভারতীয় সেনাবাহিনীর সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, বাংলাদেশি প্রতিনিধিদলে কয়েকজন মুক্তিযোদ্ধা থাকতে পারেন।

এদিন (১৬ ডিসেম্বর) পুষ্পস্তবক অর্পণ, সামরিক চিহ্ন এঁকে দেওয়া এবং কলকাতার ফোর্ট উইলিয়ামে সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর দপ্তরে ১৯৭১ সালের যুদ্ধে অংশগ্রহণকারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হবে।

এর আগে ২০২৩ সালে ফোর্ট উইলিয়ামে ভারতের বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দেয় বাংলাদেশি একটি প্রতিনিধি দল। সশস্ত্র বাহিনীর প্রতিনিধিদলে ছিলেন বেশ কয়েকজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা ও বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা।

বাংলাদেশের মতো ভারতেও ১৬ ডিসেম্বরকে বিজয় দিবস হিসেবে পালন করা হয়। ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে বিজয় অর্জন ও পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের আত্মপ্রকাশের স্মারক দিবস হিসেবে দিনটিকে বিবেচনা করে ভারত।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কলকাতায় বিজয় দিবস উদযাপনে যোগ দিতে পারে বাংলাদেশি প্রতিনিধিদল

আপডেট সময় : ০৩:৩০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪