ঢাকা ১০:১২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমান মামলা শেষ হলে দেশে ফিরবেন : মির্জা ফখরুল

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:২২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
  • ২৭৪ বার পড়া হয়েছে

মামলা শেষ হলে দ্রুত সময়ের মধ্য দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি (তারেক রহমান) বলেন তিনি।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে লন্ডন থেকে চিকিৎসা শেষে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সাংবাদিকদের সঙ্গে আলাপকাল তিনি এই কথা জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে রাজনৈতিক দলগুলো তথ্য উপদেষ্টার এমন বক্তব্য রাজনীতিবিরোধী। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সব রাজনৈতিক দল সহযোগিতা করেছ বলে জানান তিনি।

সংস্কার নয়, নির্বাচনকে প্রধান্য দিচ্ছে বিএনপি এমন ধারণা ভুল বলে জানান বিএনপি মহাসচিব।

চলতি মাসের প্রথমে চিকিৎসার জন্য লন্ডনে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে চিকিৎসার পাশাপাশি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক করেন। এছাড়া লন্ডন বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন তিনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

তারেক রহমান মামলা শেষ হলে দেশে ফিরবেন : মির্জা ফখরুল

আপডেট সময় : ০২:২২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪