ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জা ফখরুল দেশের পথে

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:২৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
  • ২৬৭ বার পড়া হয়েছে

প্রায় দেড় সপ্তাহ লন্ডন সফর শেষে দেশের পথে যাত্রা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল যুক্তরাজ্য সময় সন্ধ্যা ৬টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে তিনি দেশের উদ্দেশে রওনা দেন। আজ (বৃহস্পতিবার) সকাল ১০টায় তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে জানা গেছে।

গত ১ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ ও স্ত্রী রাহাত আরা বেগমের চিকিৎসার জন্য লন্ডন সফরে যান মির্জা ফখরুল। যাওয়ার আগে ঢাকায় মির্জা ফখরুল সাংবাদিকদের বলেছিলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করতে আমি লন্ডন যাচ্ছি। আপনারা জানেন, আমার স্ত্রী অসুস্থ। চিকিৎসকদের পরামর্শে তাকে লন্ডনে ডাক্তার দেখাব।

এই সফরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মির্জা ফখরুল কয়েক দফা একান্ত বৈঠক করেন বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। তবে বৈঠকের আলোচনা সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি।

লন্ডন সফরকালে মির্জা ফখরুল যুক্তরাজ্য বিএনপি আয়োজিত একটি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ ছাড়া যুক্তরাজ্য বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় ও যুক্তরাজ্যের বাংলা গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে তিনি মতবিনিময় করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

মির্জা ফখরুল দেশের পথে

আপডেট সময় : ১২:২৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪