ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

বিস্ফোরণে শরণার্থী মন্ত্রী হাক্কানি নিহত

আফগানিস্তানের রাজধানী কাবুলে এক বিস্ফোরণে দেশটির শরণার্থী ও প্রত্যাবাসন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী খলিল-উর-রহমান হাক্কানি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন বেশ কয়েকজন।

বুধবার ওই মন্ত্রণালয় ভবনে বিস্ফোরণের ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছেন তালেবান প্রশাসনের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ।

এক বিবৃতিতে কাবুল পুলিশ জানিয়েছে, এই হামলাকে একটি ‘বর্বর আক্রমণ’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে এবং ধারণা করা হচ্ছে এই হামলায় আরও হতাহতের ঘটনা ঘটেছে। কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

৫৮ বছর বয়সি খলিল-উর-রহমান হাক্কানি ছিলেন তালেবানের একজন বিশিষ্ট নেতা এবং হাক্কানি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা জালালউদ্দিন হাক্কানির ভাই। এছাড়াও তিনি ছিলেন বর্তমান ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানির চাচা। তিনি তালেবানের ২০ বছরের যুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

এর আগে ২০২২ সালে হাক্কানি নেটওয়ার্কের নেতা সিরাজুদ্দিন হাক্কানির নেতৃত্বাধীন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটি বিস্ফোরণ ঘটে। এতে চারজন নিহত হয়।

২০২৩ সালে তালেবান পরিচালিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে একটি হামলার দাবি করে ইসলামিক স্টেট, যাতে অন্তত পাঁচজন নিহত হয়।

তবে ২০২১ সালের আগস্টে তালেবান প্রশাসনের ক্ষমতা গ্রহণের পর এটাই প্রথম হামলার ঘটনা, যেখানে একজন দায়িত্বরত মন্ত্রী হত্যাকাণ্ডের শিকার হলেন।

তবে এখনো কোনো পক্ষ এই হামলার দায় শিকার করেনি।

এদিকে খলিল-উর-রহমান হাক্কানির নিহতের ঘটনায় পাকিস্তানের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এক বিবৃতিতে বলেছেন, আমরা আফগান ভারপ্রাপ্ত মন্ত্রী খলিল-উর-রহমান হাক্কানির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং এই জঘন্য সন্ত্রাসী ঘটনার কঠোরভাবে নিন্দা জানাচ্ছি। সূত্র: আনাদোলু এজেন্সি

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিস্ফোরণে শরণার্থী মন্ত্রী হাক্কানি নিহত

আপডেট সময় : ০৯:৫৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪