ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিটি ছাড়ার পর কোনো ক্লাবে যাচ্ছেন না গুয়ার্দিওলা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৫৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
  • ২৫৩ বার পড়া হয়েছে

ম্যানচেস্টার সিটির মেয়াদ শেষে অন্য কোন ক্লাবে না যাবার কথা জানিয়েছেন কোচ পেপ গুয়ার্দিওলা। জাতীয় দলের কোচিং করানোর বেশ কিছু প্রস্তাব রয়েছে স্প্যানিশ এই কোচের সামনে।

নভেম্বরে সিটির সাথে চুক্তি নবায়ন করেছেন গুয়ার্দিওলা। গতকাল ম্যানচেস্টারে দেয়া এক সাক্ষাতকারে এই কাতালান বলেছেন, আমি মনে করি যথেষ্ঠ হয়েছে। এখানেই আমার থামা উচিত। আমি আর কোন ক্লাবের দায়িত্ব নিচ্ছি না। দীর্ঘমেয়াদী কোন ভবিষ্যতের বিষয়ে এই মুহূর্তে কথা বলতে চাই না। কিন্তু ম্যান সিটি ছাড়ার পর অন্য কোন দেশে কিংবা ক্লাবে আর এই দায়িত্ব পালন করতে চাই না।

আমার সেই এনার্জিও নেই। আবারো সেই ট্রেনিং, সেই একই কাজ, এসব নতুন করে আর শুরু করতে চাচ্ছি না। হতে পারে জাতীয় দলের ক্ষেত্রে কিছুটা ভিন্নতা আসতে পারে। আমি এখানেই থামতে চাই এবং গল্ফ খেলতে চাই, কিন্তু পারছি না।

এর আগে ক্যারিয়ারের শেষের দিকে আন্তর্জাতিক পর্যায়ে কোচিং করানোর আগ্রহের কথা প্রকাশ করেছিলেন গুর্দিওলা। এ সম্পর্কে তিনি বলেন, এই বিষয়টা ভিন্ন। এখানে প্রতিদিন ট্রেনিং করাতে হয় না, প্রতিদিন খেলাও থাকে না। বিশ্রামের যথেষ্ঠ সুযোগ আছে। পরিকল্পনাগুলো নিয়ে অনেক চিন্তা-ভাবনা করা যায়।

বর্তমান চুক্তি অনুযায়ী আগামী মৌসুমেও সিটিতে দেখা যাবে সময়ের অন্যতম সেরা এই কোচকে। সিটিতে পুরো দশ বছর কাটাতে যাচ্ছেন বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের এক সময়ের অনেক সাফল্যের এই কারিগর।

২০১৬ সালে সিটিতে যোগ দেওয়ার পর ছয়টি প্রিমিয়ার লিগসহ মোট ১৮টি শিরোপা জিতেছেন গুয়ার্দিওলা। তার সময়েই দ্বিতীয় ইংলিশ দল হিসেবে জেতে প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগের ট্রেবল। প্রথম দল হিসেবে জেতে টানা চারবার প্রিমিয়ার লিগ শিরোপা। এই স্প্যানিয়ার্ডের কোচিংয়েই ইংল্যান্ডের শীর্ষ প্রতিযোগিতায় প্রথম দল হিসেবে ১০০ পয়েন্ট অর্জনেরও রেকর্ড গড়ে সিটি।

সাম্প্রতিক সময়টা অবশ্য খুব একটা ভালো যাচ্ছে না সিটির। লিগ শিরোপা ধরে রাখার লড়াইয়ে তারা আছে পয়েন্ট তালিকার চারে। ১৫ ম্যাচে জয় কেবল ৮টিতে।

বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে তাদের প্রতিপক্ষ ইতালি জায়ান্ট ইউভেন্তুস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

সিটি ছাড়ার পর কোনো ক্লাবে যাচ্ছেন না গুয়ার্দিওলা

আপডেট সময় : ০৫:৫৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪