ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অবসরপ্রাপ্ত পুলিশদের ভারতীয় ‘আগ্রাসনের’ প্রতিবাদে পদযাত্রা শুরু

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:০৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
  • ২৭৫ বার পড়া হয়েছে

বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসন ও দেশটির গণমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে মিছিল করছেন পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তারা। মিছিল শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবাদলিপি দেবেন তারা।

আজ (বুধবার) বেলা ১১টা ২০ মিনিটে রাজধানীর রাজারবাগের পুলিশ অফিসার্স কোয়ার্টারের সামনে থেকে এই পদযাত্রা শুরু হয়।

পদযাত্রাটি রাজধানীর শান্তিনগর, কাকরাইল ও সেগুনবাগিচা হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে পৌঁছাবে। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি প্রতিবাদ লিপি জমা দেওয়া হবে।

পদযাত্রা ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পদযাত্রার সামনে কয়েকজন পুলিশ সদস্য হাঁটছেন। এছাড়া যে পথটি দিয়ে যাবে তার প্রতিটি মোড়ে পুলিশের সদস্যরা উপস্থিত আছেন।

এদিকে বাংলাদেশের দূতাবাসে হামলা, পতাকা অবমাননা, ভারতের মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে চলমান ‘তথ্য সন্ত্রাস’ এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ থেকে বিরত থাকার দাবিতে ভারতের আগরতলা অভিমুখে লংমার্চ শুরু করেছে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও যুবদল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

অবসরপ্রাপ্ত পুলিশদের ভারতীয় ‘আগ্রাসনের’ প্রতিবাদে পদযাত্রা শুরু

আপডেট সময় : ১২:০৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪