ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

বিজয় দিবসে গাইবেন জেমস, সঙ্গে একঝাঁক শিল্পী

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৫৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
  • ২৬৮ বার পড়া হয়েছে

বিজয়ের মাসে নানা ধরণের আয়োজন থাকে প্রতিবছর। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। বিজয় দিবস উপলক্ষে ওপেন কনসার্টের আয়োজন করা হয়েছে রাজধানীতে। সেখানে গাইবেন জেমসসহ  দেশের একঝাঁক জনপ্রিয় শিল্পী।

আজ (১০ ডিসেম্বর) মঙ্গলবার রাজধানীর গুলশানের উদয় টাওয়ারে সবার আগে বাংলাদেশ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এই কনসার্টের ঘোষণা দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী। কনসার্টে বাংলাদেশের গান ও সংস্কৃতি তুলে ধরা হবে বলে জানান তারা।

এ বছর সার্বজনীনভাবে বিজয় দিবস উদযাপনের উদ্যোগ নিয়েছে বিএনপি। ভিন্নদেশী সাংস্কৃতিক আগ্রাসন থেকে মুক্তি ও নতুন প্রজন্মকে দেশের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করাতে ১৬ ডিসেম্বর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের এই কনসার্টে বাংলাদেশের গান ও সংস্কৃতি তুলে ধরা হবে বলে জানানো হয়েছে।

জেমসের মঞ্চে ওঠা প্রসঙ্গে রবিন ঠাকুর গণমাধ্যমকে বলেন, ‘জেমস ভাই অনেক দিন পর দেশের কোনো ওপেন কনসার্টে গাইবেন। এই মাসেই দেশের বেশ কয়েকটি কনসার্টে গাইবেন তিনি। বিজয় দিবসের কনসার্টের শেষ আকর্ষণ হিসেবে মঞ্চে উঠবেন তিনি।’

বিজয় দিবসের এই কনসার্টে জেমস ছাড়াও গান করবেন জনপ্রিয় সংগীত তারকা বেবী নাজনীন, কনক চাঁপা, মনির খান, প্রীতম, ইমরান, কনা ও একদল লোকশিল্পী।

এ ছাড়াও কনসার্টে অংশ নেবে ডিফারেন্ট টার্চ, আর্ক, রাফার মতো বেশ কয়েকটি ব্যান্ড। ১৬ ডিসেম্বর বিকেল তিনটা থেকে শুরু হয়ে কনসার্ট চলবে রাত ১১টা পর্যন্ত। তরুণ প্রজন্মকে এই কনসার্টে আসার আমন্ত্রণ জানিয়েছেন বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিজয় দিবসে গাইবেন জেমস, সঙ্গে একঝাঁক শিল্পী

আপডেট সময় : ০৫:৫৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪