ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

কোনো কোম্পানি দরপত্র জমা দেয়নি

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৩০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
  • ২৯৪ বার পড়া হয়েছে

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে শেষ পর্যন্ত কোনো দরপত্র জমা পড়েনি। দরপত্রের জন্য নির্ধারিত সময় ছিল সোমবার (৯ ডিসেম্বর) দুপুর ১টা পর্যন্ত। এই সময়ের দেশি কিংবা বিদেশি কোনো প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়নি বলে পেট্রোবাংলার নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।

পেট্রোবাংলার পরিচালক প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, ‘অনুসন্ধানের জন্য বেশ কয়েকটি বিদেশি কোম্পানি দরপত্র কিনেছিল। আমরা আশাবাদীও ছিলাম যে তারা দরপত্র জমা দেবে। কিন্তু শেষ পর্যন্ত দেয়নি। এখন নতুন করে আবার পেট্রোবাংলা আলোচনা করবে। দরপত্রে কেনো কোম্পানি আসল না সেটি বিশ্লেষণ করা হবে। দরপত্রের বিষয়ে কোনো নতুন পরিবর্তন আনা যায় কিনা সেটিও দেখা হবে।’

পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, তেল গ্যাস অনুসন্ধানে ৭টি আন্তর্জাতিক কোম্পানি দরপত্র কিনেছিল। এছাড়া দুটি কোম্পানি ডাটা কিনেছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কেউই দরপত্র জমা দেয়নি।

বাংলাদেশের গভীর সমুদ্রে ১৫টি এবং অগভীর সমুদ্রে ১১টি ব্লক আছে। অগভীর সমুদ্রের দুটি ব্লকে অনুসন্ধান পরিচালনা করছে ভারতের কোম্পানি ওএনজিসি। বাংলাদেশের সমুদ্র অঞ্চলে ২৪টি ব্লকে (গভীর সমুদ্রে ১৫টি এবং অগভীর সমুদ্রে ৯টি) তেল-গ্যাস অনুসন্ধানের দরপত্র আহ্বান করা হয় চলতি বছরের ১১ মার্চ। দরপত্র জমার জন্য ৬ মাস (৯ সেপ্টেম্বর পর্যন্ত) সময় দেওয়া হয়। পরবর্তী সময়ে আরও তিনমাস সময় বাড়ানো হয়। সব মিলিয়ে দরপত্রে নয় মাস সময় বাড়িয়ে কোনো সাড়া মেলেনি।

এর আগে, সর্বশেষ ২০১৬ সালে দরপত্র আহ্বান করা হয়েছিল। এরপর ২০১৯ সালে নতুন পিএসসি আপডেট করা হলেও দরপত্র ডাকা হয়নি।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কোনো কোম্পানি দরপত্র জমা দেয়নি

আপডেট সময় : ০৩:৩০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪