ঢাকা ০৮:১০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলের দখলে গোলান মালভূমির বাফার জোন

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:৫৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
  • ২৬০ বার পড়া হয়েছে

বিদ্রোহীরা সিরিয়া দখলের পরই গোলান মালভূমির বেসামরিক বাফার জোন দখলে নিয়ে গেছে ইসরায়েল।

সোমবার এক ঘোষণায় এ দাবি করেছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেন, গোলান মালভূমিতে ইসরায়েল অধিকৃত এলাকা থেকে বাফার জোন এবং আশপাশের কমান্ডিং অবস্থানগুলোয় ঢোকার জন্য তিনি প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) নির্দেশ দিয়েছেন।

বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার বিভিন্ন স্থানে যুদ্ধবিমান নিয়ে হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়ার গণমাধ্যমের খবর অনুযায়ী ইসরায়েলি যুদ্ধবিমানগুলো রাজধানী দামেস্কসহ দেশটির বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) সিরিয়ার বিভিন্ন সামরিক টার্গেটে ইসরায়েলের বিমানগুলোর অন্তত একশ হামলার খবর দিয়েছে।

বাশার আল আসাদের পতনের পর প্রেসিডেন্টের প্রাসাদে ঢুকে লুটপাট চালিয়েছেন অনেকে। বিদ্রোহীরা দামেস্ক দখলের পর বাশার আল আসাদের বাসভবনে অনেকেই ঢুকে পড়েন। তাদের মধ্যে নারী, শিশু ও পুরুষ ছিল।

অনেককে সেখান থেকে জিনিসপত্র নিয়ে যেতে দেখা গেছে। ক্ষুব্ধ জনতা বিভিন্ন কক্ষ তছনছ করেছে। সম্মেলনকক্ষেও তারা আগুন ধরিয়ে দিয়েছে। এছাড়া অনেক সরকারি ভবনেও হামলার খবর পাওয়া গেছে। তবে কে বা কারা এসব হামলা চালিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

এমন বিশৃঙ্খলা ও লুটপাট ঠেকাতেই রাজধানী দামেস্কে ১৩ ঘণ্টার জন্য কারফিউ ঘোষণা করা হয়েছিল। রোববার স্থানীয় সময় বিকাল ৪টা থেকে আজ সোমবার ভোর ৫টা পর্যন্ত এ কারফিউ চলবে বলে বিদ্রোহী গোষ্ঠীর এক বিবৃতিতে জানানো হয়েছিল।

দ্য প্রেসিডেন্সিয়াল প্যালেস বা আশ শাব (পিপলস প্যালেস) নামের এ ভবন ১৯৮৫ সালে নির্মাণ শুরু হয়ে ১৯৯০ সালে শেষ হয়।

জাপানি আর্কিটেক্ট কেঞ্জো টাঙ্গের নকশায় প্রেসিডেন্ট প্রাসাদ নির্মাণে ১০০ কোটি ডলার খরচ হয়েছিল। পাঁচ লাখ বর্গমিটারের এলাকায় নির্মিত এ বাসভবন কম্পাউন্ডের ভেতরে প্রেসিডেন্সিয়াল হাসপাতালও ছিল। সেই সঙ্গে ছিল রিপাবলিকান গার্ডের হেডকোয়ার্টার।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

ইসরায়েলের দখলে গোলান মালভূমির বাফার জোন

আপডেট সময় : ১২:৫৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪