ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

গম্ভীরের পাশে আফ্রিদি শত্রু হয়েও দুঃসময়ে

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:০৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
  • ২৮৫ বার পড়া হয়েছে

একটা সময়ে গৌতম গম্ভীরের সঙ্গে শহিদ আফ্রিদির সম্পর্ক ছিল আদায় কাচকলায়। সবচেয়ে স্মরণীয় ঘটনাগুলোর মধ্যে অন্যতম হলো ২০০৭ সালে ভারত সফরে কানপুরে গ্রিন পার্ক স্টেডিয়ামে ওয়ানডে ম্যাচ চলাকালীন আফ্রিদি গম্ভীরের উত্তপ্ত ঝগড়া।

ভারত ও পাকিস্তানের এই দুই তারকার সেই ঘটনা এখনো ক্রিকেট ভক্তদের স্মৃতিতে তাজা। অথচ সেই শত্রুতা ভুলে গম্ভীরের পাশে দাঁড়ালেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার।

আইপিএলে অধিনায়ক হিসেবে সাফল্য পাওয়ার পর কোচ হিসেবেও সফল হয়েছেন গৌতম গম্ভীর। যে কারণে গত জুলাই মাসে ভারতের বিশ্বকাপজয়ী সাবেক তারকা ওপেনারকে জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই।

কিন্তু কোচ হিসেবে দায়িত্ব পাওয়ার পর তেমন কোনো সাফল্য পাননি গম্ভীর। তার অধীনে শ্রীলংকা সফরে গিয়ে ২৭ বছর পর সিরিজ হারে টিম ইন্ডিয়া।

শুধু তাই নয়, ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়ে ব্যাপক সমালোচনার শিকার হয় ভারত। দলের চেয়ে বরং কোচ গৌতম গম্ভীরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

ঘরে বাইরে গৌতম গম্ভীরকে নিয়ে যখন এতো সমালোচনা তখন পাশে দাঁড়ালেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহিদ আফ্রিদি।

পাকিস্তানের তারকা গম্ভীরের প্রশংসা করে বলেছেন, আইপিএলে অধিনায়ক ও কোচ হিসেবে কলকাতা নাইট রাইডার্সকে একাধিক শিরোপা উপহার দিয়েছেন গৌতম গম্ভীর। আইপিএলে সফল হওয়ার কারণেই তাকে ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে।  এর মানে তার মধ্যে কিছু আছে।

তিনি আরও বলেছেন, একটি ফ্র্যাঞ্চাইজি দলের কোচিং করার পরে জাতীয় দলকে কোচিং করানো বড় দায়িত্ব। সে কয়েক মাস হলো জাতীয় দলে কোচিংয়ে এসেছে। এখনই তার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা উচিত নয়। আমার বিশ্বাস তাকে সময় দিলে সে ভালো করবে। তার কারণ প্রতিটি সিস্টেমকে প্রভাবিত করতে সময় লাগে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

গম্ভীরের পাশে আফ্রিদি শত্রু হয়েও দুঃসময়ে

আপডেট সময় : ০৮:০৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪