ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

কামরুল ইসলাম আদালতে জামিনের দরখাস্ত দিয়ে লাভ নেই

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৪০:৩৪ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
  • ২৯৩ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক পৃথক মামলায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ বিভাগের সাবেক উপ-কমিশনার মশিউর রহমান এবং গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুজ্জামান কিরণকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ (সোমবার) সকালে আসামিদের আদালতে হাজির করে রাজধানীর পৃথক থানার পাঁচ মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ তাদের গ্রেপ্তার দেখানো আবেদন মঞ্জুর করেন।

এর মধ্যে রাজধানীর কামরাঙ্গীরচর থানার পৃথক দুই হত্যাচেষ্টা মামলায় কামরুল ইসলামকে, মতিঝিল থানার মামলায় রাশেদ খান মেননকে, চকবাজার থানার মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও মশিউর রহমানকে এবং উত্তরা পশ্চিম থানার মামলায় আসাদুজ্জামান কিরণকে গ্রেপ্তার দেখানো হয়।

শুনানিকালে কামরুল ইসলামের আইনজীবী জামিন আবেদনের বিষয়ে শুনানি করতে চান। তখন আদালত বলেন, জামিন শুনানি আমলি আদালতে করবেন। এ সময় কামরুল ইসলাম তার আইনজীবীকে বলেন, জামিনের দরখাস্ত দিয়ে লাভ নেই।

এরপর কামরুল ইসলামের আইনজীবী আদালতকে বলেন, আমাদের আরেকটা দরখাস্ত আছে। কামরুল ইসলাম তার ছেলের সাথে দেখা করতে চান। আপনি যদি একটু অনুমতি দেন।

তখন আদালতকে কামরুল ইসলাম বলেন, আমার ছেলে ডাক্তার। তার সাথে দেখা করা প্রয়োজন।

শুনানি শেষে আদালত কামরুল ইসলামকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন এবং ছেলের সঙ্গে দেখা করার বিষয়ে আদেশ পরে দেবেন বলেন জানান।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কামরুল ইসলাম আদালতে জামিনের দরখাস্ত দিয়ে লাভ নেই

আপডেট সময় : ০২:৪০:৩৪ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪