সাধারণ আলেম সমাজের পুরাতন কমিটির সাথে সংযোজন করে নতুন করে আরও ৫২ জনের কেন্দ্রীয় সদস্য ঘোষণা করা হয়েছে।
আজ রবিবার (৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রিদওয়ান হাসান ও রকিব মুহাম্মদ এর সাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়।
সাধারণ আলেম সমাজ এর কেন্দ্রীয় কমিটির আহবায়ক রিদওয়ান হাসান ও সদস্য সচিব রকিব মুহাম্মদ প্রেস বিজ্ঞপ্তিতে বলেন চব্বিশের গণঅভ্যুন্থানের স্পিরিটকে ধারণ করে রাষ্ট্র পুনর্গঠনে দেশব্যাপী সাধারণ নাগরিক ও আলেম সমাজের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সাধারণ আলেম সমাজের কেন্দ্রীয় কমিটি বর্ধিতকরণের চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে এই কমিটি গঠন করা হয়েছে।
ফেজবুকে আরও জানানো হয়, খুব দ্রুতই জেলা ও থানা পর্যায়ে ‘প্রতিনিধি কমিটি’ গঠন করা হবে।
চেতনায়২৪ ডেস্ক : 




































