জন অংশগ্রহণে দারিদ্র বিমোচনে ডর্প এর অন্তর্ভুক্তিমূলক স্বপ্নযাত্রা ২০২৪’ সামনে রেখে ডর্প-এর ৩৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে কেয়া ইসলাম, সহ-সভাপতি, কার্যকরী পরিষদ, ডর্প, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। শনিবার (০৭ ডিসেম্বর) ডর্প মিরপুর শেওড়াপারাস্ত কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠানের প্রথমাংশে ৩২তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠ করেন এএইচএম নোমান, প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান, ডর্প।
প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম উপস্থাপন করেন মোহাম্মদ যোবায়ের হাসান, উপ-নির্বাহী পরিচালক, ডর্প। এর পর বিদায়ি ২০২৩-২০২৪ অর্থ বছরের অডিট রিপোর্ট উপস্থাপন করেন খন্দকার নাজির হমদ, কোষাধ্যক্ষ, ডর্প।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ হেলাল উদ্দিন ভূঞা, অতিরিক্ত পরিচালক, সমাজসেবা অধিদপ্তর, জনাব আইয়ুব খান, উপ-পরিচালক (নিবন্ধন), এবং আনিস মাহমুদ, সাবেক অতিরিক্ত সচিব (গ্রেড-১)। সভার প্রারম্ভে স্বাগত বক্তব্য রাখেন মোঃ আজহার আলী তালুকদার, নির্বাহী উপদেষ্টা, ডর্প।
বার্ষিক সাধারণ সভার শেষভাগে ডর্প এর সেরা কর্মীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
রোকেয়া ইসলাম অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ, ডর্প পরিবার এবং কার্যনির্বাহী কমিটির সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
ড্রপ বিগত ১৯৮৭ সাল থেকে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচীর সাথে জড়িত এবং মাতৃত্বকালীন ভাতা প্রবর্তনকারী সংস্থা হিসাবে সমধিক পরিচিত। এরই ধারাবাহিকতায় ডর্প বর্তমানে বিভিন্ন খাতে কাজ করছে এবং সরকারের টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে।
চেতনায়২৪ ডেস্ক : 






































