ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির তিন সংগঠনের পদযাত্রা আটকে দেওয়া হলো

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:৪৯:২০ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
  • ২৭০ বার পড়া হয়েছে

ঢাকায় ভারতীয় দূতাবাস অভিমুখে বিএনপির তিনটি অঙ্গ সংগঠনের যৌথ প্রতিবাদী পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি আটকে দিয়েছে পুলিশ।

রোববার (৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রামপুরা ব্রিজের ওপর ব্যারিকেড দিয়ে পদযাত্রাটি আটকে দেওয়া হয়।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই পদযাত্রা কর্মসূচি শুরু হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসিরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা পদযাত্রায় অংশ নিয়েছেন।

এতে উপস্থিত নেতাকর্মীদের দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ভারতীয় আগ্রাসন, রুখে দাঁড়াও জনগণ, এক জাতি এক দেশ, বাংলাদেশ বাংলাদেশ, ওয়াসিম-সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে কোন আপস নয়, বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নয়, সবার উপরে দেশ, আমার প্রিয় বাংলাদেশ ইত্যাদি প্ল্যাকার্ড প্রদর্শন করতে দেখা গেছে।

এর আগে, নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

বিএনপির তিন সংগঠনের পদযাত্রা আটকে দেওয়া হলো

আপডেট সময় : ১২:৪৯:২০ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪