ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টানা দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৫২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
  • ২৬৪ বার পড়া হয়েছে

যুব এশিয়া কাপের ফাইনালে রোববার মুখোমুখি ভারত ও বাংলাদেশ। দুর্দান্ত পারফরম্যান্স করে ফাইনালে উঠেছে টাইগাররা। শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামছে তারা।  টস জিতে ভারত প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে, ফলে ব্যাটিংয়ে নেমেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ।  দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে বেলা ১১টায়। ম্যাচটি সরাসরি দেখাবে সনি পিকচারস।

বাংলাদেশের গায়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নের তকমা থাকলেও, ভারতের ফাইনাল হারের নজির নেই। টুর্নামেন্টের সর্বোচ্চ ৮ বারের চ্যাম্পিয়ন ভারত হলেও, লাল-সবুজ আছে দারুণ ছন্দে।

শ্রীলংকার কাছে গ্রুপের শেষ ম্যাচ হারলেও, প্রথম দুই ম্যাচ জিতেছে বাংলাদেশ। সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে উঠেছে লাল-সবুজরা। এদিকে গ্রুপ পর্বে পাকিস্তানের কাছে হার দিয়ে আসর শুরু করা ভারত পরের দুই ম্যাচ জিতে সেমিতে পা দেয়। সেমিফাইনালে তারা শ্রীলংকাকে হারিয়ে ফাইনালে ওঠে।

ভারত একাদশ

আয়ুষ মাত্রে, বৈভব সূর্যবংশী, আন্দ্রে সিদ্ধার্থ সি, মোহাম্মদ আমান (অধিনায়ক), কেপি কার্তিকেয়া, নিখিল কুমার, হরবংশ সিং, কিরণ চোরমলে, হার্দিক রাজ, চেতন শর্মা, যুধাজিত গুহা।

বাংলাদেশ একাদশ

জাওয়াদ আবরার, কালাম সিদ্দিকী আলীন, মোঃ আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), মোহাম্মদ শিহাব জেমস, মোঃ ফরিদ হাসান ফয়সাল, দেবাশীষ সরকার দেবা, মোঃ সামিউন বাসির রাতুল, মারুফ মৃধা, মোঃ রিজান হোসেন, আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

টানা দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ

আপডেট সময় : ১১:৫২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪