ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নরেন্দ্র মোদিকে হত্যার হুমকি, যা জানাল মুম্বাই পুলিশ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:৫৯:২৯ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
  • ২৭৪ বার পড়া হয়েছে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বোমা মেরে হত্যার হুমকি দেয়া হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) মুম্বাই পুলিশের কাছে হোয়াটসঅ্যাপে এ বার্তা পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির অনেকগুলো সংবাদমাধ্যম।

কর্মকর্তাদের মতে, ট্রাফিক পুলিশের হেল্পলাইনে পাঠানো ওই হুমকির মধ্যে একটি বোমা পরিকল্পনার দাবি করা হয়েছে, যাতে দুইজন কথিত আইএসআই এজেন্ট জড়িত। হুমকি বার্তা পাওয়ার পরে একটি এফআইআর দায়ের করা হয়েছে।

এদিকে যে নম্বর থেকে হোয়াটসঅ্যাপে বার্তাটি এসেছে, সেটি রাজস্থানের আজমির এলাকা বলে চিহ্নিত করেছে পুলিশ। সঙ্গে সঙ্গে মুম্বাই পুলিশের একটি দল অভিযুক্তকে ধরতে সেখানে রওনা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, হত্যার বার্তা পাঠানো ওই ব্যক্তি হয়তো মানসিক ভারসাম্যহীন অথবা অতিরিক্ত মদ্যপ অবস্থায় এ কাজ করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

নরেন্দ্র মোদিকে হত্যার হুমকি, যা জানাল মুম্বাই পুলিশ

আপডেট সময় : ০৮:৫৯:২৯ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪