ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকসু ভবনে জুলাই স্মৃতি সংগ্রহশালা প্রতিষ্ঠার সিদ্ধান্ত

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:০৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
  • ২৫৫ বার পড়া হয়েছে

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানকে উপজীব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে

সাময়িকভাবে ‘জুলাই স্মৃতি সংগ্রহশালা’ প্রতিষ্ঠা করার প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বৃহস্পতিবার এ বিষয়ে গঠিত কমিটির আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশার সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় অন্যান্যের মধ্যে কমিটির ফোকাল পয়েন্ট ও চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ ও প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক ড. আব্দুল্লাহ্-আল-মামুন উপস্থিত ছিলেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণঅভ্যুত্থানে শহিদ এবং আহতদের স্মৃতি রক্ষার্থে তাদের ছবি, জামা-কাপড়, চশমা, বই-খাতা-কলমসহ ব্যক্তিগত ব্যবহৃত জিনিসপত্র সংগ্রহশালায় স্থান পাবে।

শহিদ ও আহতদের ব্যবহৃত জিনিসপত্র আগামী ২০ ডিসেম্বর ২০২৪ তারিখের মধ্যে কমিটির ফোকাল পয়েন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখের নিকট প্রেরণ করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

ডাকসু ভবনে জুলাই স্মৃতি সংগ্রহশালা প্রতিষ্ঠার সিদ্ধান্ত

আপডেট সময় : ০৩:০৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪