ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

শসার বীজে এতো গুণ…

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:১৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
  • ২৬২ বার পড়া হয়েছে

শসার গুণ সম্পর্কে কমবেশি সবারই জানা। শসার বীজেরও রয়েছে বহুগুণ। পুষ্টিবিদরা বলছেন— অস্টিওপোরোসিস ও অস্টিও-আর্থ্রাইটিস ঠেকিয়ে রাখতে পারে অতিক্ষুদ্র এই দানা।

‘ইন্টারন্যাশনাল জার্নাল অফ ক্রিয়েটিভ রিসার্চ থট্স’-এ প্রকাশিত একটি গবেষণাপত্রে বলা হয়েছে— হাড়ের জন্য ভালো শসার বীজ। হাড় মজবুত করতে এবং তার ঘনত্ব বৃদ্ধি করতে প্রয়োজন ক্যালসিয়ামের। সেই খনিজটি শোষণ করার জন্য আবার বিশেষ এক ধরনের পেপটাইডের প্রয়োজন হয়। সেই পেপটাইড বা উৎসেচক ক্ষরণে সহায়তা করে শসার বীজ।

এবার জেনে নিন শসার বীজ কীভাবে হাড়ের যত্ন নেয়—

১. শসার বীজে এমন কিছু উপাদান রয়েছে, যেগুলো হাড়ের ক্ষয়রোধ করতে পারে। হাড় ভঙ্গুর করে দিতে পারে— এমন কোষগুলো খুব বেশি সক্রিয় হতে দেয় না শসার বীজ। ফলে হাড় মজবুত থাকে।

২. অস্টিওপোরোসিসের মতো রোগ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে শসার বীজ। হাড়ের গঠনে বিশেষ ভূমিকা পালন করে এই বীজ।

৩. হাড়ের গঠন, ঘনত্ব বৃদ্ধিতে সাহায্যকারী প্রোটিনের মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে। পাশাপাশি হাড়ের ক্ষতি করতে পারে— এমন প্রোটিনের মাত্রা হ্রাস করে।

৪. শসার বীজে রয়েছে পেপটাইড, যা শরীরে উপস্থিত ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম ও পটাশিয়ামের মতো অন্যান্য খনিজ শোষণ করতে সাহায্য করে।

৫. নানা রকম ভিটামিন ও খনিজসমৃদ্ধ হওয়ায় শসার বীজ সাপ্লিমেন্টের বিকল্প হয়ে উঠতে পারে। শরীরে খনিজের ঘাটতি পূরণ করে এ বীজ।

৬. শসার বীজে ভিটামিন, খনিজ ও পানির পরিমাণও বেশি, তাই কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা রোধ করার ক্ষমতা রয়েছে এ বীজে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শসার বীজে এতো গুণ…

আপডেট সময় : ০৩:১৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪