ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

যুক্তরাষ্ট্রে গ্রেফতার বোনের সঙ্গে সম্পর্ক নেই নার্গিস ফাখরির

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:৪৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
  • ২৬৪ বার পড়া হয়েছে

বলিউড তারকা নার্গিস ফাখরির বোন আলিয়া ফাখরির বিরুদ্ধে এসেছে প্রাক্তন প্রেমিককে জ্বালিয়ে মারার অভিযোগ। প্রেমিকাসহ প্রাক্তনকে পুড়িয়ে মারার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাকে। স্থানীয় পুলিশ সূত্রে খবর, আলিয়ার জামিনের আবেদন নামঞ্জুর হয়েছে।

এদিকে এ বিষয়ে টু শব্দটি করছেন না নার্গিস। ঘনিষ্ঠ মহলের দাবি, নার্গিসের সঙ্গে তার বোনের নাকি গত ২০ বছর ধরে যোগাযোগ নেই। তিনি নিজেও নাকি বোনের গ্রেফতারের ঘটনা বাকিদের মতো খবর দেখে জানতে পারেন।

আমেরিকার কুইনস এলাকার বাসিন্দা আলিয়া। তার প্রাক্তনের নাম এডওয়ার্ড জেকবস। তার বান্ধবী অ্যানাস্টাশিয়া স্টার ইটেইন। অভিযোগ, দুজন যখন একটি গ্যারেজে ছিলেন সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে পুড়ে ও বিষাক্ত ধোঁয়ায় দমবন্ধ হয়ে দুজনের মৃত্যু হয়।

এ হত্যার জন্য দায়ী করা হচ্ছে আলিয়াকে। স্থানীয়রাও দোষ দিচ্ছেন তার। একজন জানিয়েছেন, কথায় কথায় প্রাক্তনকে মেরে ফেলার হুমকি দিতেন আলিয়া। সে সময় তারা বিষয়টিকে হালকাভাবে নিয়ে হাসতেন। এবার ঘটনা ঘটনাতেই নড়েচড়ে বসেছেন তারা। প্রত্যক্ষদর্শীদের অনেকে সাক্ষী দিতেও সম্মত হয়েছেন আলিয়ার বিরুদ্ধে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রে গ্রেফতার বোনের সঙ্গে সম্পর্ক নেই নার্গিস ফাখরির

আপডেট সময় : ১২:৪৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪