ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

খোঁজ পাওয়া যাচ্ছে না কমেডিয়ান সুনীল পালের

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:৪০:৩১ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
  • ২৫৭ বার পড়া হয়েছে
ভারতের খ্যাতনামা কমেডিয়ান সুনীল পালের খোঁজ পাওয়া যাচ্ছে না। জানা যাচ্ছে, বেশ অনেক ঘণ্টা ধরেই নিখোঁজ এই জনপ্রিয় কৌতুকশিল্পী। তাকে ফোনেও পাওয়া যাচ্ছে না। অগত্যা পুলিশের দ্বারস্থ হয়েছেন কৌতুকশিল্পীর স্ত্রী সরিতা পাল।

ইতোমধ্যেই মুম্বাইয়ে সান্তাক্রুজ থানায় নিখোঁজের বিষয়টি অবহিত করেছেন সরিতা। পুলিশ জানিয়েছে, একটি শো করার জন্য মুম্বাইয়ের বাইরে গিয়েছিলেন সুনীল। মঙ্গলবার (৩ ডিসেম্বর) ফেরার কথা ছিল তার। কিন্তু ফেরেননি।

বিষয়টি জানার পর অভিনেতার খোঁজে তদন্তে নেমেছে মুম্বাই পুলিশ। পরিবারের সব সদস্যদের সঙ্গে যোগাযোগ করে তথ্য সংগ্রহের চেষ্টাও চলছে। কোথায় শো ছিল এবং আয়োজক কারা, সবই জানার চেষ্টা চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে এখন পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি।

২০০৫ সালে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ’ শোয়ে জয়ের মাধ্যমে কমেডিয়ান খ্যাতি লাভ করেন সুনীল। স্ট্যান্ড-আপ কমেডি ছাড়াও ‘হাম তুম’ (২০০৪), ‘ফির হেরা ফেরি’ (২০০৬)-এর মতো বলিউডের কয়েকটি জনপ্রিয় সিনেমায় ছোট ছোট চরিত্রে অভিনয় করেছেন তিনি।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

খোঁজ পাওয়া যাচ্ছে না কমেডিয়ান সুনীল পালের

আপডেট সময় : ১২:৪০:৩১ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪