ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

কোষাধ্যক্ষের অপসারণ দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:৩৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
  • ২৭০ বার পড়া হয়েছে

বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে আবু হেনা মোস্তফা কামাল খানের নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষকরা। আজ মঙ্গলবার দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ড. হাফিজ আশরাফুল হক, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল আলীম বছির, সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক আবু জিহাদ, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জামাল উদ্দিন, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সিরাজিস সাদিক, সৈয়দ আশিক-ই-ইলাহী, সমাজকর্ম বিভাগের প্রভাষক মোস্তাকিম রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ একজন কোষাধ্যক্ষ নিয়োগের দাবি করেন শিক্ষকরা। এসময় শিক্ষকরা বলেন, কোষাধ্যক্ষের নিয়োগ বাতিল না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে। প্রয়োজনে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন শিক্ষকরা।

এর আগে গত ২৬ নভেম্বর বরিশাল বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পান কর্নেল (অব.) আবু হেনা মোস্তফা কামাল খান।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কোষাধ্যক্ষের অপসারণ দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

আপডেট সময় : ০৮:৩৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪