ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আসাদুজ্জামান নুর গ্রেফতার 

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:০২:২৯ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
  • ২৭৭ বার পড়া হয়েছে

মিরপুর মডেল থানার দায়ের হওয়া একটি মামলায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও জনপ্রিয় অভিনেতা আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার রাত সাড়ে ১১ টায় রাজধানীর বেইলি রোডের নওরতন কলোনী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো. ওবায়দুর রহমান।

ডিএমপি জানায়, আসাদুজ্জামান নূর মিরপুর থানার একটি মামলার এজাহার নামীয় আসামি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে নীলফামারী-২ সদর আসনে পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন বাংলা নাট্য জগতের তুমুল জনপ্রিয় একজন অভিনেতা ‘বাকের ভাই’ খ্যাত আসাদুজ্জামান নূর। তিনি অভিনয় করেছেন চলচ্চিত্রেও।

অভিনয়ের পাশাপাশি আসাদুজ্জামান নূর ২০০১ সাল থেকে নীলফামারি-২ আসনের সংসদ সদস্য। আওয়াম লীগ সরকারের তৃতীয় মন্ত্রিসভায় তিনি সংস্কৃতি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

আসাদুজ্জামান নুর গ্রেফতার 

আপডেট সময় : ০৬:০২:২৯ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪