ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

হাসনাত-সারজিসকে হত্যাচেষ্টা মামলায় বাবা-ছেলের রিমান্ড

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৩৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
  • ২৭১ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলমকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার মামলায় ট্রাকচালক ও সহকারীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) পুলিশের আবেদনের প্রেক্ষিতে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হকের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

শুনানিতে অংশ নেওয়া আইনজীবী মোহাম্মদ শাহজাহান বলেন, হাসনাত-সারজিসকে ট্রাকচাপা দিয়ে হত্যাচেষ্টার ঘটনায় নিরাপদ সড়ক আইনে করা মামলায় ট্রাকচালক মুজিবুর রহমান ও সহকারী রিফাত মিয়াকে রিমান্ড দিয়েছেন আদালত। তারা সম্পর্কে বাবা-ছেলে।

গত ২৭ নভেম্বর চট্টগ্রামে নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ঢাকায় ফেরার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলমের গাড়িবহরে একটি ট্রাক ধাক্কা দেয়। তবে এই ঘটনায় দুই সমন্বয়ক অক্ষত থাকলেও গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। পরের দিন এই ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়িটির ড্রাইবার আহমেদ নেওয়াজ বাদী হয়ে লোহাগাড়া থানায় মামলা করেন।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

হাসনাত-সারজিসকে হত্যাচেষ্টা মামলায় বাবা-ছেলের রিমান্ড

আপডেট সময় : ০১:৩৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪