ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

বাংলাদেশের রফতানি বাজার খুবই ঝুঁকিপূর্ণ: বাণিজ্য উপদেষ্টা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:৪৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
  • ২৮৩ বার পড়া হয়েছে

বাংলাদেশের রফতানি বাজার খুবই ঝুঁকিপূর্ণ। এক পণ্যের ওপর নির্ভরশীল। টিকে থাকতে হলে পণ্য এবং বাজারের বৈচিত্রকরণের বিকল্প নেই বলে মনে করেন, বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে বিশ্ব বাণিজ্য সংস্থার বিরোধ নিষ্পত্তি নিয়ে কর্মশালায় এ কথা বলেন। তিনি বলেন, বিভিন্ন দেশের সঙ্গে শুল্ক সুবিধা থাকলেও তার সুফল মিলছে না।

অশুল্ক বাধার কারণে শুল্ক ছাড়ের সুফল মিলছে না উল্লেখ করে উপদেষ্টা বলেন, কঠিন পরিস্থিতিতে বাংলাদেশের রফতানি বাণিজ্য টিকে থাকতে হলে দক্ষতা এবং পণ্যের গুণগত মান বৃদ্ধি ঘটাতে হবে। এক্ষেত্রে বিশ্ব বাণিজ্য সংস্থা তাদের বাণিজ্য নীতি এবং কৌশলগুলো বাস্তবায়নে কার্যকরি ভূমিকা রাখতে পারে। বাণিজ্য হিস্যা নিশ্চিত হলে ঘুরে দাঁড়াবে স্বল্পোন্নত এবং উন্নয়নশীল বিভিন্ন দেশ।

বক্তারা বলেন, ২০২৬ সালে উন্নয়নশী দেশের কাতারে পৌঁছালে বাণিজ্য সুবিধা হারাবে বাংলাদেশ। শুল্ক সুবিধা প্রত্যাহার হলে বাড়বে প্রতিযোগিতা। এক্ষেত্রে বহুপাক্ষিক বাণিজ্যে না গেলে পিছিয়ে পড়ার শঙ্কা আছে। এক্ষেত্রে বাণিজ্য বিরোধ নিস্পত্তির ক্ষেত্রে বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডব্লিউটিও’র সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে হবে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের রফতানি বাজার খুবই ঝুঁকিপূর্ণ: বাণিজ্য উপদেষ্টা

আপডেট সময় : ১২:৪৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪