ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

এসএ গেমসে সোনাজয়ী শুটার সাদিয়া আর নেই

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৪১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
  • ২৫৫ বার পড়া হয়েছে

৩১ বছর বয়সে মারা গেছেন সাদিয়া সুলতানা।

২০১০ সালে ঢাকায় অনুষ্ঠিত এসএ গেমসে সোনা জিতেছিলেন সাদিয়া সুলতানা। একই বছর জিতেছিলেন কমনওয়েলথ শুটিংয়ের সোনা। ১০ মিটার এয়ার রাইফেলে সেবার দলগত ইভেন্টে শারমিন রত্নার সঙ্গে মিলে জিতেছিলেন সোনা। ২০১৩ সালে সর্বশেষ বাংলাদেশ গেমসে সোনা জিতেছিলেন। এর পর থেকে অনেকটা অন্তরালেই ছিলেন তিনি। চট্টগ্রাম থেকে আজ এল তাঁর মৃত্যুসংবাদ। চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন সাদিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৩১ বছর।

সাদিয়ার মৃত্যুর খবর প্রথম আলোর কাছে নিশ্চিত করেছেন তাঁরই সতীর্থ শুটার শারমিন রত্না। তাঁর কথা, কিছুতেই বিশ্বাস করতে পারছি না, সাদিয়া নেই। সংবাদটা শুনে আমি স্তব্ধ।

২০১৭ সালে অগ্নিদগ্ধ হয়েছিলেন সাদিয়া। বাড়িতে গ্যাসের চুলা থেকে তাঁর শরীরে আগুন ধরে গিয়েছিল। দীর্ঘদিন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছিলেন।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

এসএ গেমসে সোনাজয়ী শুটার সাদিয়া আর নেই

আপডেট সময় : ১০:৪১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪