ঢাকা ১১:১০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পল্লী বিদ্যুতায়ন বোর্ডে ৪৮১ পদে চাকরির সুযোগ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৫২:২৭ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
  • ২৫১ বার পড়া হয়েছে

নিয়োগ পরীক্ষার ধরন

প্রার্থী বাছাই করা হবে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে। তবে প্রযোজ্য ক্ষেত্রে ব্যাবহারিক পরীক্ষাও নেওয়া হবে। নিয়ম অনুযায়ী প্রথমেই নেওয়া হবে প্রিলিমিনারি (এমসিকিউ) ও রচনামূলক লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের পর্যায়ক্রমে মৌখিক পরীক্ষা এবং প্রযোজ্য ক্ষেত্রে ব্যাবহারিক পরীক্ষা নেওয়া হতে পারে।

প্রার্থীরা আবেদন জমা দেওয়ার পর প্রাথমিক বাছাই কার্যক্রমের পর যোগ্য প্রার্থীদের জন্য প্রবেশপত্র ইস্যু করা হবে। প্রবেশপত্রে পরীক্ষার সময়সূচি ও কেন্দ্রের নাম উল্লেখ থাকবে। প্রার্থীদের নম্বরে এসএমএস ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইটে নোটিশ প্রকাশের মাধ্যমেও এই তথ্য জানানো হবে।

বিগত প্রশ্ন বিশ্লেষণ

২০২৩ সালের পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার পদের প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষায় নেওয়া হয়েছে মোট ৮০ নম্বরের প্রশ্নপত্রে, সময় ছিল ৫০ মিনিট।

প্রিলিমিনারিতে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞানের পাশাপাশি বেশ কিছু বিভাগীয় প্রশ্নও ছিল। বিষয়ভিত্তিক গড় নম্বর ছিল ১০-১৫। প্রশ্নপত্র বাংলা ও ইংরেজি উভয় মাধ্যমেই ছিল। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের দুই ঘণ্টার লিখিত (রচনামূলক) পরীক্ষায় অংশ নিতে হয়েছে।

এই পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞানে ৬০ এবং বিভাগীয় বিষয়বস্তুর ওপর ৪০ নম্বরের প্রশ্ন ছিল। পল্লী বিদ্যুতায়ন বোর্ডসহ সরকারি অন্যান্য প্রতিষ্ঠানের সহকারী হিসাবরক্ষক ও সহকারী স্টোরকিপার পদের পরীক্ষাও প্রিলিমিনারি (এমসিকিউ), লিখিত (রচনামূলক) ও মৌখিক—এই তিন ধরনের প্রশ্নপদ্ধতিতে নেওয়া হয়। তবে এই দুই ধরনের পদের ক্ষেত্রে শুধু বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্ন করা হয়েছে।

সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার পদের প্রস্তুতি

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এ কর্মরত সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার মো. সজীব হাওলাদার বলেন, প্রিলিমিনারি পরীক্ষার জন্য বিভাগীয় বিষয়সহ বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে ভালো প্রস্তুতি রাখতে হবে। লিখিত (রচনামূলক) পরীক্ষার জন্য সাধারণত বিভাগীয় (প্রকৌশল) বিষয় থেকে প্রশ্ন করা হয়।

ক্যালকুলেশনভিত্তিক বিষয়ের অধ্যায়গুলো বেশি অনুশীলন করতে হবে। বীজগণিত, পাটিগণিত, ইংরেজির গ্রামার অংশ, বাংলা ব্যাকরণ, ভাষা সাহিত্য, গদ্য এগুলোর ওপর প্রশ্ন আসতে পারে। এ ছাড়া সমসাময়িক বিষয় যেমন—সাম্প্রতিক রাজনৈতিক অভ্যুত্থান, অন্তর্বর্তীকালীন সরকার, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, মধ্যপ্রাচ্য পরিস্থিতি—এসবের ওপরও প্রশ্ন থাকতে পারে। বিদ্যুতায়ন বোর্ডের সামগ্রিক কার্যক্রম নিয়েও প্রায় পরীক্ষায় প্রশ্ন থাকে। বিপিএসসি নন-ক্যাডার টেকনিক্যাল পদের পরীক্ষার মতোই প্রস্তুতি নিতে হবে প্রার্থীদের। প্রাতিষ্ঠানিক পাঠ্য বইয়ের পাশাপাশি নিজের মৌলিক জ্ঞান বৃদ্ধি ও পরীক্ষার প্রস্তুতির জন্য নিয়োগ পরীক্ষার সহায়ক বইগুলো বেশ কাজে দেবে। এসব বই থেকে বিগত পরীক্ষার প্রশ্নপত্র দেখলে প্রশ্নের ধরন সম্পর্কে ভালো ধারণা পাওয়া যাবে।

হিসাবরক্ষক ও স্টোরকিপার পদের প্রস্তুতি

বাংলা ব্যাকরণ, গদ্য-পদ্য, ইংরেজি গ্রামার, পাটিগণিত-বীজগণিতের গুরুত্বপূর্ণ অধ্যায় ভালোভাবে পড়তে হবে। সাধারণ জ্ঞান অংশের জন্য সমকালীন, জাতীয়-আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বা আলোচিত ইস্যু থেকে প্রশ্ন আসতে পারে। এই দুই পদের পরীক্ষায় অষ্টম, নবম-দশম শ্রেণির পাঠ্য বই থেকে প্রশ্ন করা হতে পারে। পল্লী বিদ্যুতায়ন বোর্ডসহ অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের সহকারী হিসাবরক্ষক ও ও সহকারী স্টোরকিপার পদের বিগত বছরের প্রশ্নপত্র দেখেও বাসায় নমুনা পরীক্ষা দিতে পারেন। বিগত প্রশ্ন থেকেও অনেক প্রশ্ন কমন পড়ে। বাজারে প্রচলিত সহায়ক বইগুলো প্রস্তুতিতে বেশ কাজে দেবে।

বেতন-ভাতা কেমন

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা প্রথমে এক বছরের জন্য ‘অন-প্রবেশন’ হিসেবে নিয়োগ পাবেন। প্রবেশন সময়ের পর সার্বিক কর্মমূল্যায়ন করে কর্তৃপক্ষ স্থায়ী নিয়োগ দেবে। প্রবেশন সময়ে সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার ২৯,৬০০ টাকা এবং স্থায়ীকরণের পর পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) বেতন স্কেল-২০১৬ অনুযায়ী মোট ৩১,০৮০ টাকা বেতন পাবেন। সহকারী হিসাবরক্ষক প্রবেশন সময়ে ২৬,১০০ টাকা ও স্থায়ীকরণের পর ২৭,১১০ টাকা এবং সহকারী স্টোরকিপার প্রবেশন সময়ে ১৮,৩০০ টাকা ও স্থায়ীকরণের পর ১৯,২২০ টাকা বেতন পাবেন।

কোন পদে কী যোগ্যতা

সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার (ওঅ্যান্ডএম/ইঅ্যান্ডসি/ইআরইউ/পিঅ্যান্ডএম/ইআরসি/এসঅ্যান্ডপি/জিএস) পদে নেওয়া হবে ৩০০ জন। যোগ্যতা : চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল/পাওয়ার ইঞ্জিনিয়ারিং; সিজিপিএ ৩। এসএসসি বা সমপর্যায়ে জিপিএ ৩.৫০। কম্পিউটার এবং অটোক্যাডে কাজ জানা থাকলে অগ্রাধিকার। সহকারী হিসাবরক্ষক/সহকারী প্লান্ট হিসাবরক্ষক পদ ১৫০টি। যোগ্যতা : বাণিজ্যে বিকম পাস; সিজিপিএ ৩; এসএসসি ও এইচএসসি বা সমপর্যায়ে জিপিএ ৩। কম্পিউটারে কাজ জানতে হবে। সহকারী স্টোরকিপার ৩১ জন। যোগ্যতা : এইচএসসি বা সমমান; এসএসসি, এইচএসসি বা সমপর্যায়ের পরীক্ষায় জিপিএ ৩ অথবা ডিপ্লোমা/সমমানে সিজিপিএ ৩। কম্পিউটারে পর্যাপ্ত জ্ঞানসহ এমএসওয়ার্ড ও এমএসএক্সেলে কাজ জানতে হবে। ১৭ নভেম্বর ২০২৪ তারিখ অনুযায়ী বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের বেলায় সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর।

আবেদন প্রক্রিয়া

অনলাইনে (http://brebhr.teletalk.com.bd) আবেদন করতে হবে ৭ ডিসেম্বর ২০২৪ বিকেল ৫টার মধ্যে। নিয়োগ বিজ্ঞপ্তি ও দরকারি নোটিশ পাওয়া যাবে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইটে (www.reb.gov.bd)|

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার নির্দেশে ইশতিয়াক ডিএমপিতে টর্চার সেল বানান

পল্লী বিদ্যুতায়ন বোর্ডে ৪৮১ পদে চাকরির সুযোগ

আপডেট সময় : ০৯:৫২:২৭ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪