ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৮ বছর পর শিল্পকলা একাডেমিতে ফিরছে তীরন্দাজের বাহাস

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৩৫:৪২ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
  • ২৫০ বার পড়া হয়েছে

টানা প্রায় আট বছর শিল্পকলায় বন্ধ ছিল নাটকটির প্রদর্শনী। এবার ফিরছে নতুন রূপে। জুলাই গণ-অভ্যুত্থান শেষে নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। রাজপথে সাংস্কৃতিক লড়াই-সংগ্রামে প্রত্যক্ষ অংশগ্রহণ করে ফ্যাসিজমের পতন ঘটানোর পর আবার মহড়াকক্ষে ফিরেছে তীরন্দাজ রেপার্টরি।

চলছে নতুন প্রযোজনা হুমায়ুন আজাদের উপন্যাস অবলম্বনে ‘মুনিয়া অথবা ময়নার গল্প’।

এবারের তীরন্দাজের নাটক নিয়ে জানা যায়, ২০১৬ সালের ২০ জুলাই তীরন্দাজ রেপার্টরির সুন্দরবন রক্ষায় থিয়েট্রিক্যাল বাহাস ও নাট্য প্রদর্শনীর আয়োজন বাতিল করে তৎকালীন শিল্পকলা একাডেমির দুর্নীতিগ্রস্ত ডিজি লিয়াকত আলী লাকী। এরপর দীর্ঘ ৮ বছর শিল্পকলা একাডেমিতে হল বরাদ্দ থেকে বঞ্চিত ছিল তীরন্দাজ রেপার্টরি। আবার শিল্পকলায় হল বরাদ্দের আবেদন করা হয় এবং ৮ বছর পর আগামী ৬ ডিসেম্বর ২০২৪ শুক্রবার জাতীয় নাট্যশালার মূল হল বরাদ্দ পেয়েছে দলটি।

আগামী ৬ ডিসেম্বর শুক্রবার তীরন্দাজ আবারও আয়োজন করেছে  থিয়েট্রিক্যাল বাহাস ও নাট্য প্রদর্শনী। ‘বাগবিতণ্ডা’ শিরোনামের বাহাসটি শুরু হবে বিকেল ৪টায়, যা সবার জন্য উন্মুক্ত। এবারের বাহাসের বিষয়- যোগ্য স্বৈরাচারকে বিরোধিতার বদলে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে উন্নয়নের গতি সুগম হয়। যোগ্য স্বৈরাচারের পক্ষে ওকালতি করবেন অভিনেতা, নির্দেশক দীপক সুমন এবং বিরোধিতা করবেন অধ্যাপক আনু মুহাম্মদ।

উপস্থিত সুধীজন যেকোনো পক্ষের হয়ে ওকালতি বা সাক্ষ্যদান করতে পারবেন।

এরপর রয়েছে মোহিত চট্টোপাধ্যায় রচিত, দীপক সুমন নির্দেশিত নাটক ‘কণ্ঠনালিতে সূর্য’। এদিন নাটকটির দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ৪৭তম প্রদর্শনী বিকেল ৫টা ৩০ মিনিটে এবং ৪৮তম প্রদর্শনী।

নাটকটির গল্প প্রসঙ্গে জানা যায়, একজন আগন্তুকের হঠাৎ উপস্থিতি আমাদের এক অদ্ভুত ধারণার সঙ্গে পরিচয় করিয়ে দেয়।

আমরা জানতে পারি তার কণ্ঠনালিতে সূর্য আটকে আছে। বহুকাল ধরে তিনি তা বহন করছেন। তিনি তা বের করতে চান অথবা হৃৎপিণ্ডে চিরকালের জন্য রেখে দিতে চান। স্থান-কাল-পাত্রের সব কনভেনশন ভেঙে যায় যখন এই আগন্তুক আমাদের কাছে মিডিওকার জীবনের যন্ত্রণার প্রতীক হয়ে দাঁড়ান। বলা যায়, পরম বাস্তবতা, পরাবাস্তবতা এবং অস্তিত্ববাদ এই তিনের সংকট, সংঘর্ষ আর মিলনের গল্পের নাটক কণ্ঠনালিতে সূর্য।

নাটকটিতে অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ, শায়র নিয়োগী, কাজী তৌফিকুল ইসলাম ইমন, যোশীয় জয়দেব দাস, রমিন মজুমদার, নিশান সিয়াম ও দীপক সুমন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

৮ বছর পর শিল্পকলা একাডেমিতে ফিরছে তীরন্দাজের বাহাস

আপডেট সময় : ০৬:৩৫:৪২ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪