ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

সার্ককে পুনরুজ্জীবিত করার আহ্বান প্রধান উপদেষ্টার

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:১৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
  • ২৭৫ বার পড়া হয়েছে

দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাধারণ সুবিধার জন্য আঞ্চলিক সংস্থা সার্ককে কার্যকরী করতে সংস্থার সচিবালয়কে আরও নিবিড়ভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (২ ডিসেম্বর) সার্কের মহাসচিব গোলাম সারওয়ার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

সার্কের মহাসচিব গোলাম সারওয়ারকে প্রধান উপদেষ্টা বলেন, সার্ক একটি ভুলে যাওয়া শব্দ। এটাকে যদি পুনরুজ্জীবিত করা যায়, তবে এটি পুরো অঞ্চলের মানুষকে লাভবান করবে।

সার্কের একজন বড় সমর্থক হওয়ার জন্য ড. ইউনূসকে ধন্যবাদ জানিয়ে মহাসচিব সারোয়ার বলেন, বহুপাক্ষিক সংস্থার পুনরুজ্জীবনের জন্য দক্ষিণ এশীয় নেতাদের কাছে তার সাম্প্রতিক আহ্বান তাদের উৎসাহিত করেছে।

তিনি প্রধান উপদেষ্টাকে সার্কের চলমান কার্যক্রমের বিষয়ে অবহিত করেন। যার মধ্যে রয়েছে প্রোগ্রামিং কমিটি, আঞ্চলিক কেন্দ্রের গভর্নিং বডি এবং বিশেষায়িত সংস্থা, জলবায়ু পরিবর্তনের ঘটনা, এসডিজি, আঞ্চলিক একীকরণ, শুল্ক সহযোগিতা ইত্যাদি।

অধ্যাপক ইউনূস এবং সার্কের মহাসচিব সংস্থার উন্নততর কার্যকারিতার জন্য পররাষ্ট্র সচিব, পররাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য বিভাগীয় মন্ত্রীদের বৈঠক এবং এমনকি নেতাদের শীর্ষ সম্মেলনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।

এ সময় অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মহাসচিব সারোয়ারকে বাংলাদেশ, ভারত ও ভুটানের মতো প্রতিবেশী দেশগুলোতে নেপালের জলবিদ্যুৎ রফতানির মতো বহুপাক্ষিক বিষয়ে কাজ করার আহ্বান জানান।

তিনি জানুয়ারিতে বাংলাদেশে যুব উৎসবে যোগ দেওয়ার জন্য সার্ক দেশগুলোর তরুণদের আমন্ত্রণ জানান।

প্রধান উপদেষ্টা বলেন, সমগ্র সার্কের উদ্দেশ্য হলো মানুষকে একত্রিত করা। এটি দরজা খোলার একটি উপায় হতে পারে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সার্ককে পুনরুজ্জীবিত করার আহ্বান প্রধান উপদেষ্টার

আপডেট সময় : ০৫:১৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪