ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

ঘরোয়া পদ্ধতিতে খুসকি দূর করবেন যেভাবে

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:১১:১২ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
  • ২৭০ বার পড়া হয়েছে

শীতকালের পরিবেশ ঠান্ডা ও শুষ্ক। এ সময় মাথায় খুশকির সংক্রমণের প্রবণতা বেড়ে যায়। খুশকি যেমন বিরক্তিকর, তেমন চুল ও মাথার জন্যও ক্ষতির কারণ। তাই শীতে খুশকির দিকে বাড়তি নজর দেওয়া জরুরি।

খুশকি নিয়ন্ত্রণে ঘরোয়া কিছু পদ্ধতি জেনে নেওয়া যাক।

নারকেল তেল ও লেবুর রস
নারকেল তেল চুল ও মাথার ত্বক আর্দ্র রাখতে সাহায্য করে অন্যদিকে লেবুর রস খুশকির বিরুদ্ধে লড়াই করে। ২ টেবিল চামচ নারকেল তেলের সঙ্গে ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে মাথার ত্বকে মালিশ করুন। ২০-৩০ মিনিট রেখে হালকা গরম পানি দিয়ে ধুয়ে মাথা ধুয়ে ফেলুন।

মেথি বীজের পেস্ট
মেথি বীজে রয়েছে অ্যান্টিফাঙ্গাল উপাদান। এটা খুশকি দূর করতে সাহায্য করে। ২ টেবিল চামচ মেথি বীজ সারারাত ভিজিয়ে রাখুন। সকালে পেস্ট তৈরি করে চুলের ত্বকে লাগান।

৩০ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

অ্যাপল সাইডার ভিনেগার
অ্যাপল সাইডার ভিনেগার খুশকির ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে। ২ টেবিল চামচ অ্যাপল সাইডার ভিনেগার পানির সঙ্গে মিশিয়ে স্প্রে বোতলে নিন। মাথার ত্বকে স্প্রে করে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

অ্যালোভেরা জেল
অ্যালোভেরা প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে এবং মাথার ত্বক ঠান্ডা রাখে।

অ্যালোভেরা পাতার তাজা জেল সংগ্রহ করে সরাসরি মাথার ত্বকে লাগান। ৩০ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

বেকিং সোডা
বেকিং সোডা মাথার ত্বক থেকে মৃত কোষ দূর করতে এবং খুশকি নিয়ন্ত্রণে কার্যকর। ১ টেবিল চামচ বেকিং সোডা পানির সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এটি মাথার ত্বকে হালকাভাবে মালিশ করুন এবং ১০ মিনিট পর ধুয়ে ফেলুন।

দই ও মধুর মিশ্রণ
দই চুলে পুষ্টি জোগায় এবং মধু অ্যান্টি-ব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে। ২ টেবিল চামচ দই ও ১ টেবিল চামচ মধু মিশিয়ে চুলে লাগান। ৩০ মিনিট রেখে হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

চা পাতার পানি
চায়ের পানিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট খুশকি দূর করতে সাহায্য করে। ১ কাপ পানি চা পাতা দিয়ে  ফুটিয়ে নিন। ঠান্ডা হলে সেই পানি দিয়ে মাথা ধুয়ে ফেলুন।

নিমপাতার পেস্ট
নিমের অ্যান্টিফাঙ্গাল উপাদান খুশকির জন্য খুবই কার্যকর। কিছু নিমপাতা পিষে পেস্ট তৈরি করে মাথার ত্বকে লাগান। ২০ মিনিট পরে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

আরও কিছু পরামর্শ

  • শীতে বেশি গরম পানি দিয়ে চুল না ধুয়ে কুসুম গরম পানি ব্যবহার করুন।
  • শুষ্ক চুল ও ত্বক এড়াতে নিয়মিত তেল ব্যবহার করুন।
  • স্বাস্থ্যকর খাবার খান এবং প্রচুর পানি পান করুন।

এই ঘরোয়া পদ্ধতিগুলে নিয়মিত ব্যবহার করলে শীতের খুশকিসহজেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। প্রাকৃতিক উপাদান ব্যবহার করা হয় এগুলো সাশ্রয়ী এবং নিরাপদ।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঘরোয়া পদ্ধতিতে খুসকি দূর করবেন যেভাবে

আপডেট সময় : ০৫:১১:১২ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪