ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

জবির ভর্তি আবেদন শুরু, চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:১৮:১১ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
  • ২৬৮ বার পড়া হয়েছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের প্রাথমিক ভর্তি আবেদন শুরু হয়েছে।

রোববার (১ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে আবেদন শুরু হয়ে, চলবে ১৫ ডিসেম্বর রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত। এর মাধ্যমে দীর্ঘ ৪ বছর পর সমন্বিত ভর্তি পদ্ধতি গুচ্ছ (জিএসটি) থেকে বের হয়ে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নিবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

রোববার বিশ্ববিদ্যালয় সূত্রে প্রতিবেদকে এই তথ্য নিশ্চিত করা হয়। এর আগে গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, ভর্তিচ্ছু আবেদনকারীকে অনলাইনে আবেদন ফরম পূরণ করার সময় প্রাথমিক আবেদন ফি হিসাবে ১০০ টাকা দিতে হবে। আবেদনকারীদের মধ্য থেকে মেধাক্রম অনুসারে প্রাথমিকভাবে বাছাইকৃত ১ম থেকে ৪০,০০০তম পর্যন্ত আবেদনকারীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। যে সব আবেদনকারী প্রাথমিক বাছাইয়ে নির্বাচিত হবে তাদের ৭০০ টাকা প্রদান করে পরীক্ষায় অংশগ্রহণের অ্যাডমিড কার্ড ডাউনলোড করতে হবে। এবারের ভর্তি পরীক্ষায় থাকছে না সেকেন্ড টাইম দেওয়ার সুযোগ। ২০২১ বা ২০২২ সালে এসএসসি/সমমান ও ২০২৪ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করে কেবল তারাই ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে।

এবার ৫টি ইউনিটে মোট তিন শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ৩১ জানুয়ারি ২০২৫ তারিখে ই-ইউনিটের (চারুকলা অনুষদ) পরীক্ষার মাধ্যমে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা। ১৪ ফেব্রুয়ারি ডি-ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ), ১৫ ফেব্রুয়ারি বি-ইউনিট (কলা ও আইন অনুষদ), ২২ ফেব্রুয়ারি এ-ইউনিট (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) ও ২৮ ফেব্রুয়ারি সি-ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রোববার (১ ডিসেম্বর) তারিখ দুপুর ১২টা হতে ১৫ ডিসেম্বর ২০২৪ তারিখ রাত ১১:৫৯ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা প্রাথমিক আবেদন করতে পারবে। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য, আবেদন করার নিয়ম, আবেদন ফ্রি এবং জমা দেওয়ার পদ্ধতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ( https://admission.jnu.ac.bd) এ ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জবির ভর্তি আবেদন শুরু, চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত

আপডেট সময় : ০৩:১৮:১১ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪