ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

কমছে বিসিএস পরীক্ষার আবেদন ফি, যত হতে পারে

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:২৩:২১ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
  • ২৮৩ বার পড়া হয়েছে

সরকারি কর্ম কমিশন (পিএসসি) আগেই বিসিএস পরীক্ষার আবেদন ফি কমানোর ঘোষণা দিয়েছিল। এবার নতুন করে ফি নির্ধারণে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। প্রস্তাব অনুযায়ী আবেদন ফি করা হয়েছে ৩৫০ টাকা। মন্ত্রণালয় অনুমোদন দিলে ৪৭তম বিসিএস থেকে কার্যকর হতে পারে এ ফি।

তথ্যটি নিশ্চিত করেছে পিএসসির একাধিক কর্মকর্তা। তারা জানান, সাধারণ শিক্ষার্থীদের আবেদন ফি ৭০০ টাকা থেকে কমিয়ে ৩৫০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। প্রতিবন্ধীদের ক্ষেত্রে ফি ১০০ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা করার প্রস্তাব করেছে পিএসসি। মন্ত্রণালয় অনুমোদন দিলে শিগগিরই এটি কার্যকর হবে।

জেনে রাখা ভালো, গত ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে আবেদন ফি ৭০০ টাকা নির্ধারিত থাকলেও কিছুক্ষণের মধ্যেই পিএসসি ফি কমানোর ঘোষণা দেয়।

সেই ঘোষণায় পিএসসি উল্লেখ করেছিল, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের প্রতিশ্রুতির সঙ্গে সঙ্গতি রেখে ৪৭তম বিসিএস পরীক্ষার ফি ৭০০ টাকা থেকে কমিয়ে নতুন হার পুনঃনির্ধারণের বিষয়ে সরকারি কর্ম কমিশন দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবে। হ্রাসকৃত পরীক্ষার ফি আবেদন শুরুর আগেই জানিয়ে দেওয়া হবে।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী- আগামী ১০ ডিসেম্বর থেকে ৪৭তম বিসিএসের আবেদন প্রক্রিয়া শুরু হবে। তার আগেই পিএসসির প্রস্তাবিত ফি অনুমোদন হতে পারে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র।

তিন হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে ৪৭তম বিসিএসে। এরমধ্যে তিন হাজার ৪৮৭ জন ক্যাডার এবং নন-ক্যাডার পদে ২০১ জন নিয়োগ পাবেন।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কমছে বিসিএস পরীক্ষার আবেদন ফি, যত হতে পারে

আপডেট সময় : ০১:২৩:২১ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪