ঢাকা ১০:১৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আগুনে ক্ষতিগ্রস্ত মার্কেট পরিদর্শন করেছেন ঢাকা উত্তর জামায়াতের নেতারা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৪৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
  • ২৬৯ বার পড়া হয়েছে

ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সুবাস্তু নজর ভ্যালি মার্কেট পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের নেতৃবৃন্দ।

রোববার (১ ডিসেম্বর) তারা ক্ষতিগ্রস্ত মার্কেটটি পরিদর্শন করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা ও প্রচার-মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকারের নেতৃত্বে এ পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাড্ডা উত্তর থানার আমির মাওলানা কুতুবউদ্দিন, ভাটারা থানা আমির এডভোকেট রেজাউল করিম প্রমুখ।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের উদ্দেশ্যে নাজিম উদ্দীন মোল্লা বলেন, সকল বিপদাপদ মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। অত্যন্ত ধৈর্যের সঙ্গে সবকিছু মোকাবিলা করতে হবে।

তিনি আরও বলেন, এই ঘটনার পেছনে যদি কেউ জড়িত থাকে তাহলে তাকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। অগ্নিকাণ্ডের ঘটনায় যারা ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়েছেন তাদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

মু. আতাউর রহমান সরকার তার বক্তব্যে অবিলম্বে তদন্ত কমিটি গঠন, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের পক্ষ থেকে সবাইকে সালাম জানিয়ে তিনি বলেন, আমরা আপনাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

আগুনে ক্ষতিগ্রস্ত মার্কেট পরিদর্শন করেছেন ঢাকা উত্তর জামায়াতের নেতারা

আপডেট সময় : ০৭:৪৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪