ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

পৃথিবীকে পাঁচটি দেশের করুণার ওপর ছেড়ে দেওয়া যায় না: এরদোগান

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:১৮:২৮ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
  • ২৮৬ বার পড়া হয়েছে

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, জাতিসংঘকে সম্পূর্ণরূপে সংস্কার করা প্রয়োজন। পৃথিবীকে পাঁচটি স্থায়ী (নিরাপত্তা পরিষদ সদস্য) দেশের করুণার ওপর ছেড়ে দেওয়া যায় না।

শুক্রবার ইস্তাম্বুলে টিআরটি ওয়ার্ল্ড ফোরামে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। খবর মেহর নিউজের।

একই সঙ্গে নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্যের কঠোর সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট।

এরদোগান বলেন,  ১৯৪টি দেশের ভবিষ্যত এক বা একাধিক স্থায়ী সদস্যের মুখে ছেড়ে দেওয়া উচিত নয়।

নিরাপত্তা পরিষদের কাঠামোর প্রতি দীর্ঘদিনের সমালোচক এরদোগান পুনরায় তার অবস্থান ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, পৃথিবী পাঁচটি দেশের চেয়ে অনেক বড়।

পৃথিবীতে চলমান মানবিক সঙ্কটগুলোর উদাহরণ দিয়ে বর্তমান বৈশ্বিক ব্যবস্থার দুর্বলতা তুলে ধরে এরদোগান বলেন, প্রতিটি সঙ্কটই ন্যায়, শান্তি, স্থিতিশীলতা এবং নিরাপত্তা উন্নয়নের একটি সুযোগ সৃষ্টি করে।

এছাড়া তিনি বলেন, আমরা গাজা ও লেবাননের জনগণকে সাহায্য অব্যাহত রেখেছি।

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তুরস্ক এর আগেও হামাসের সঙ্গে একটি সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেছে এবং তাদেরকে এই প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ দিয়েছে। এরদোগানের এই বক্তব্য তার অঞ্চলে ইসলামি দেশগুলোর মধ্যে ঐক্যবদ্ধ পদক্ষেপ নেওয়ার গুরুত্বের ওপর জোর দেয়। গাজা ও লেবাননে চলমান সংঘাতকে কেন্দ্র করে এই আহ্বান নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পৃথিবীকে পাঁচটি দেশের করুণার ওপর ছেড়ে দেওয়া যায় না: এরদোগান

আপডেট সময় : ০২:১৮:২৮ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪