ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

সংস্কার নিয়ে কারও চিন্তা করার দরকার নেই: আমীর খসরু

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:০১:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
  • ২৮৪ বার পড়া হয়েছে

সংস্কার নিয়ে কারও চিন্তা করার দরকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সংস্কার নিয়ে কাউকে চিন্তা করার দরকার নেই। বিএনপি ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন করবে এবং প্রস্তাবিত ৩১ দফাও বাস্তবায়ন করবে।

শনিবার (৩০ নভেম্বর) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে গণফোরামের সপ্তম জাতীয় কাউন্সিলে এসব কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, দেশকে নানা কায়দায় অস্থিতিশীল করার চেষ্টা চলছে। যে ঐক্যে ফ্যাসিস্টদের বিতাড়িত করা হয়েছে সেই ঐক্য ধরে রাখতে হবে।

ধর্মের নামে যেসব ঘটনা ঘটছে, সেগুলো আসল কি না দেখতে হবে জানিয়ে তিনি বলেন, কিছু ধর্মীয় ইস্যু থাকলেও যেভাবে সাম্প্রদায়িক ইস্যু দেখিয়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে, বাংলাদেশ এমন নয়।

আমীর খসরু বলেন, ১৫ বছর যেসব দাবি ছিল না, এখন অন্তর্বর্তী সরকারের সময় তারা নামছে। এগুলো কারা করছে বুঝতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, অন্তর্বর্তী সরকারের দ্বারা শান্তিপূর্ণ নির্বাচনে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। জাতি হিসেবে দেশকে যে স্থানে নিয়ে যাওয়ার স্বপ্ন রয়েছে, আমরা যেনো সেখানে নিতে পারি। বিগত দিনে এমনটা ছিল না বলেই দৈত্য সৃষ্টি হয়েছিল। শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর ছাড়া আর কোনো পথ নয়। জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হলে গণতান্ত্রিক অর্ডারে ফিরে যেতে হবে। তাই বিএনপি এই সরকারকে সহযোগিতা করছে।

আমীর খসরু বলেন, যারা সংস্কারের কথা বলেন, বহু আগেই আমরা ৩১ দফা তুলে ধরেছি। আগামী দিনে নির্বাচনের পরে যে সরকার হবে তা হবে জাতীয় সরকার। সেই সরকার এই ৩১ দফা বাস্তবায়ন করবে। তাই বলছি, সংস্কার নিয়ে কারও চিন্তা করার দরকার নেই।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংস্কার নিয়ে কারও চিন্তা করার দরকার নেই: আমীর খসরু

আপডেট সময় : ০২:০১:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪