ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

পার্থে হারের পর অজি শিবিরে বড় ধাক্কা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৫৮:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
  • ২৭৯ বার পড়া হয়েছে

ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে হেরেছে অস্ট্রেলিয়া। সিরিজের বাজে শুরুর পর এবার আরো একটা দুঃসংবাদ সঙ্গী হয়েছে অজিদের। অ্যাডিলেড টেস্ট থেকে ছিটকে গেছেন জস হ্যাজেলউড। তছাড়া সিরিজের পরের ম্যাচগুলোতেও তাকে পাওয়া নিয়ে যথেষ্ট শঙ্কা আছে।

মূলত লো গ্রেড লেফট সাইড চোটের কারণে আসন্ন এই টেস্টে খেলতে পারছেন না হ্যাজেলউড। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। যদিও কীভাবে তিনি চোট পেয়েছেন তা বিস্তারিত জানায়নি তারা।

ম্যাচ না খেলা হলেও দলের সঙ্গেই থাকবেন হ্যাজেলউড। সেখানেই নিজের পুনর্বাসন চালিয়ে যাবেন তিনি। এর ফলে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড সিরিজের পর পেস ত্রয়ী হ্যাজেলউড, মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সকে দেখা যাচ্ছে না।

হ্যাজেলউডের বদলি হিসেবে দুজন পেসারকে দলে ডেকেছে অস্ট্রেলিয়া। দলের সঙ্গে যুক্ত হচ্ছে শন অ্যাবট ও ব্রেন্ডান ডগেট। দুজনই আছেন অভিষেঙ্কের অপেক্ষায়। এবারও তাদের কারো অভিষেকের সম্ভাবনা খুব একটা নেই।

হ্যাজেলউড না থাকায় অস্ট্রেলিয়ার একাদশে দেখা যেতে পারে স্কট বোল্যান্ডকে। বিকল্প পেসার হিসেবে আগেই তাকে স্কোয়াডে রাখা হয়েছিল। এখনও পর্যন্ত ১০ টেস্টে খেলারম সুযোগ পেয়ে ৩৫টি উইকেট তুলে নিয়েছেন এই ৩৫ বছর বয়সী পেসার।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পার্থে হারের পর অজি শিবিরে বড় ধাক্কা

আপডেট সময় : ১১:৫৮:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪