জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দল-মত-ধর্ম ভিন্নতা থাকবেই, এটা স্বাভাবিক। কিন্তু জাতীয় স্বার্থে আমরা যেন একমত থাকতে পারি। শুধু ইসকন নয়, জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, আমরা দোয়া করি বাংলাদেশের লোহাগাড়া-সাতকানিয়া তথা দক্ষিণ অঞ্চল হবে ইসলামের ঘাঁটি। উগ্র জঙ্গিবাদী যে সাম্প্রতিক গোষ্ঠী ইসকন সন্ত্রাসের আগুন জ্বালাতে চেষ্টা করছে। এদের ব্যাপারে জামায়াত আমিরের বক্তব্য হলো আমরা উত্তম ধৈর্যধারণ করব এবং সংযত থাকব।
তিনি আরও বলেন, শত্রুপক্ষ ইসলামী আন্দোলনের বিজয়ের বিপুল সম্ভাবনা দেখে পাতানো ফাঁদে আমাদের আটকাতে চায়। আমরা কখনো এ পাতানো ফাঁদে পা দিতে চাই না। ধৈর্যের সঙ্গে এ দেশে আমরা আল্লাহর দ্বিনের সৌন্দর্য রক্ষা করব।
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের ভাগ্যে যা আছে তা হবে। আমরা ভাগ্যের ওপর বিশ্বাস করি। কিন্তু বিশৃঙ্খলা অপশক্তি উগ্রবাদীদের পাতানো ফাঁদে যেন পা না দিই। একটু কষ্ট হলেও আমরা ধৈর্যের সঙ্গে সময় কাটাব। কেন্দ্রীয় সংগঠনের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব।
এ সময় জামায়াতের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম মহানগর আমির শাহজাহান চৌধুরী, নায়েবে আমির নজরুল ইসলাম, চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য অধ্যাপক জাফর সাদেক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক উপস্থিত ছিলেন।
চেতনায়২৪ ডেস্ক : 





































