ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

ইসকন নিষিদ্ধের দাবি সুপ্রিম কোর্ট বারের

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৫১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
  • ২৮৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘকে (ইসকন) নিষিদ্ধের দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

লিখিত বক্তব্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক মাহফুজুর রহমান মিলন বলেন, চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে উগ্র সংগঠন ইসকন সদস্যদের হামলায় গত ২৬ নভেম্বর চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। নিহত সাইফুল ইসলাম আলিফ বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির একজন নিয়মিত সদস্য। কোনো আইনজীবী অনাকাঙ্ক্ষিতভাবে মারা গেলে স্বাভাবিকভাবেই আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। আলিফকে হত্যা করার এই ঘটনা সারা বাংলাদেশের অইনজীবীসহ ১৮ কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ করেছে।

আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-আন্দোলনের মুখে ফ্যাসিবাদী সরকার পতনের পর ফ্যাসিস্ট মতাদর্শে বিশ্বাসীরা দেশি-বিদেশি দোসরদের নিয়ে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারই ধারাবাহিকতায় সন্ত্রাসী সংগঠন ইসকন সদস্যরা সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যা করেছে।

সমাজের নির্যাতিত ও নিপীড়িত মানুষদের ন্যায়বিচার নিশ্চিত করতে আইনজীবীরা অগ্রণী ভূমিকা পালন করে থাকেন। সেই আইনজীবীরা আজ তার কর্মস্থলে নিরাপদ নন। আইনজীবীরা যেন নির্বিঘ্নে ও নিরাপদে তার পেশা পরিচালনা করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। আইনজীবী সুরক্ষা আইন প্রণয়ন করা এখন সময়ের দাবি।

এ ধরনের নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি জোরালো দাবি জানাচ্ছে এবং সেই সঙ্গে ইসকনকে নিষিদ্ধ করতেও জোরালো দাবি জানাচ্ছে। আমরা মরহুমের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি, বলেন মাহফুজুর রহমান মিলন।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসকন নিষিদ্ধের দাবি সুপ্রিম কোর্ট বারের

আপডেট সময় : ০২:৫১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪