ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

বলিউড থেকে বিতাড়িত, এখন হাজার কোটির মালিক এই অভিনেতা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৩১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
  • ২৬৪ বার পড়া হয়েছে

বলিউড অভিনেতা বিবেক ওবেরয়। ক্যারিয়ারের মধ্যগগনে পৌঁছেও থমকে যেতে হয়েছিল এই অভিনেতাকে। বেশ কিছু সফল ছবি দেওয়া সত্ত্বেও দীর্ঘদিন ইন্ডাস্ট্রি থেকে দূরে থাকতে হয়েছিল তাকে। এর নেপথ্যে ছিল ভিন্ন ঘটনা।

বি-টাউনে সালমান খানের সঙ্গে কলহ ছিল বিবেক ওবেরয়ের। ভাইজানের থেকে হুমকিও পেয়েছিলেন বলে অভিযোগ ছিল তার। বিবেকের মাঝে বলিউডের পরিচালক-প্রযোজকরা আশার আলো দেখলেও থমকে যেতে হয় বিবেককে। কারণ, ঐশ্বরিয়া রাই ও সালমানের প্রেমের মাঝেও নাকি জড়িয়ে গিয়েছিলেন অভিনেতা।

যদিও পরবর্তীতে নিজেকে ফিরিয়ে এনেছেন বিবেক। সিনেমা থেকে ওয়েব সিরিজ, বিভিন্ন মাধ্যমে কাজ করছেন অভিনেতা। যদিও তার সেই কাজের চাপ খুব একটা চোখে পড়ার মতো ছিল না। কিন্তু তা সত্ত্বেও রণবীর থেকে আল্লু অর্জুনের সম্পত্তির দিক থেকে প্রায় সমান সম্পত্তির মালিক বিবেক। প্রায় ১২০০ কোটি রুপির মালিক এই অভিনেতা।

বলিউড সূত্রের খবর, সালমানের সঙ্গে বিচ্ছেদের পরে বিবেকের সঙ্গে সম্পর্কে জড়ান ঐশ্বরিয়া রাই। এই নিয়েই সালমানের সঙ্গে দ্বন্দ্বের সূত্রপাত। এ জন্যই নাকি সালমান তাকে ফোনে হুমকি দিয়েছিলেন। এরপর থেকেই বলিউড থেকে কাজ হারাতে থাকেন বিবেক।

বিবেকের সর্বশেষ ছবি ‘শুট আউট অ্যাট লোখান্ডওয়ালা’-র পরে টানা ১৪ মাস বাড়িতে বসেছিলেন বিবেক। হাতে তার কোনও কাজ ছিল না। এই সময়কে জীবনের সবচেয়ে অন্ধকার দিক হিসেবেও তিনি মনে করেন।

বিবেককে ‘ইনসাইনড এজ’ সিরিজে দেখা গেছে। দক্ষিণ ভারতেও কাজ করেছেন তিনি। মোহনলালের সঙ্গে ‘লুসিফার’ ছবিতে দেখা গেছে অভিনেতাকে। তবে সিনেমার বাইরে বিবেকের আয় রয়েছে, কারণ গত কয়েক বছরে নিজের ব্যবসা শুরু করেছেন তিনি। অভিনেতার জমি-বাড়ি সংক্রান্ত ব্যবসা রয়েছে। এছাড়াও ইভেন্ট ম্যানেজেমন্ট সংস্থা রয়েছে। মারজান দ্বীপে ২৩০০ একরের উপর সম্পত্তি রয়েছে। পাশাপাশি একটি বিশ্ববিদ্যালয়ের সহ-প্রতিষ্ঠাতা তিনি। এছাড়াও বিনিয়োগের ব্যবসা রয়েছে তার।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বলিউড থেকে বিতাড়িত, এখন হাজার কোটির মালিক এই অভিনেতা

আপডেট সময় : ০১:৩১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪