ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

নভেম্বরের ২৬ দিনে ডেঙ্গুতে ১৫৬ জনের মৃত্যু

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৫৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
  • ২৭৫ বার পড়া হয়েছে

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ও মৃতের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে এ রোগে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি মাসে মৃতের সংখ্যা পৌঁছেছে ১৫৬ জনে। এখন পর্যন্ত চলতি বছর এক মাসে সর্বোচ্চ মৃত্যু নভেম্বরে হয়েছে। গত অক্টোবর মাসে ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ১৩৫ জনের। এছাড়া চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪৭১ জনের।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৯৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের নিয়ে চলতি মাসে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়াল ২৬ হাজার ৮৯৮ জনে। অক্টোবরে হাসপাতালে ভর্তি হয়েছিল ৩০ হাজার ৮৭৯ জন। আর চলতি বছরে এখন পর্যন্ত সরকারি হিসেবে মোট রোগী হাসপাতালে ভর্তি হলো ৮৮ হাজার ৭১৫ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় প্রাণ হারানো ১০ জনের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও বরিশাল বিভাগে মৃত্যু হয়েছে তিনজন করে। বাকিদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে দুইজন আর চট্টগ্রাম ও ঢাকা বিভাগে প্রাণ হারিয়েছে একজন করে।

২০২৩ সালের জুন মাস থেকে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। গেল বছর দেশে তিন লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। অপরদিকে এক হাজার ৭০৫ জন মশাবাহিত এই রোগে মারা গেছেন। যা দেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

এর আগে ২০১৯ সালে দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ৩৫৪ জন। ওই সময় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল।

২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। ওই বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

এছাড়া ২০২২ সালে ডেঙ্গু নিয়ে মোট ৬২ হাজার ৩৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ওই বছর মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে ২৮১ জন মারা যান।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নভেম্বরের ২৬ দিনে ডেঙ্গুতে ১৫৬ জনের মৃত্যু

আপডেট সময় : ০৯:৫৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪