ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সংবিধানে যেসব সংস্কার প্রস্তাব দিল বিএনপি

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৪৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
  • ২৬৯ বার পড়া হয়েছে

সংবিধান সংস্কার কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে প্রস্তাবনা জমা দিয়েছে বিএনপি। দলটির প্রস্তাবে ব্যালান্স অব পাওয়ারের কথা বলা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (২৬ নভেম্বর) কমিশন প্রধান অধ্যাপক আলী রীয়াজের হাতে লিখিত প্রস্তাব তুলে দেন সালাহউদ্দিন আহমেদ।

পরে সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, বিএনপির পক্ষ থেকে সূচনা থেকে শুরু করে তফসিল পর্যন্ত মোট ৬২টি প্রস্তাবনা জমা দিয়েছি।

জুলাই-আগস্ট বিপ্লব ও বর্তমান বাস্তবতা ও পরবর্তীকালে যেনো একনায়কতন্ত্র তৈরি না হয় সেগুলো মাথায় রেখে প্রস্তাবনা দিয়েছি।

তিনি বলেন, সংস্কার প্রস্তাবে ব্যালান্স অব পাওয়ারের কথা বলা হয়েছে। সংস্কার কমিটি সুপারিশ চূড়ান্ত করে সরকারকে দেবে। তারপর নির্বাচিত সরকার এসে এসব সংশোধন করবে।

অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত রাষ্ট্র সংস্কারে মোট দশটি কমিশন গঠন করলেও হলেও এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে সংবিধান ও নির্বাচনী সংস্কারের বিষয়গুলো।

প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনার প্রস্তাব বিএনপি দিয়েছে বলে জানান সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, পরপর দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রীর পদে আসীন না হয় সে বিধান রেখেছি। নতুন করে সংসদের উচ্চকক্ষ সৃষ্টির বিধানের প্রস্তাব করেছি।

বিচার বিভাগের বিষয়ে বিএনপি নতুন প্রস্তাব দিয়েছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমেদ বলেন, অধস্তন আদালতের নিয়ন্ত্রণ যাতে সুপ্রিম কোর্টের অধীনে থাকে। নতুন পদ হিসেবে উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রী পদ সৃজনের প্রস্তাব দেওয়া হয়েছে।

তিনি বলেন, এটা আগে ছিল আমরা তা পুনর্প্রবর্তনের বিধানের প্রস্তাব করেছি। যে সমস্ত বিষয়ে মানুষের আকাঙ্ক্ষা বেশি। তত্ত্বাবধায়ক সরকার মানুষের একনম্বর আকাঙ্ক্ষা, সেটি আদালতের বিচারাধীন আছে, আশাকরি মানুষের পক্ষে আসবে।

গণভোটের বিধান পুনর্প্রবর্তনের প্রস্তাব করেছি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

সংবিধানে যেসব সংস্কার প্রস্তাব দিল বিএনপি

আপডেট সময় : ০১:৪৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪