ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

এবার জিম্বাবুয়ের কাছে হারল পাকিস্তান

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:০৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
  • ২৭২ বার পড়া হয়েছে

অস্ট্রেলিয়ার মাটিতে তাদের হারানোর স্মৃতিটা এখনও তরতাজা তবে পাকিস্তান ক্রিকেট দল এরই মধ্যে একটা দুঃসংবাদই পেল। জিম্বাবুয়ের কাছে হেরে বসেছে মোহাম্মদ রিজওয়ানের দল। রোববার বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে জিম্বাবুয়ে পাকিস্তানকে ৮০ রানে হারিয়ে দিয়েছে।

জিম্বাবুয়ে প্রথমে ব্যাট করে ৪০.২ ওভারে ২০৫ রানে অলআউট হয়। দলকে সম্মানজনক স্কোরে পৌঁছাতে বড় ভূমিকা রাখেন রিচার্ড এনগারাভা (৪৮) ও সিকান্দার রাজা (৩৯)। দুজন মিলে অষ্টম উইকেটে ৬২ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন।

জবাবে, পাকিস্তান ব্যাট করতে নেমে ২১ ওভারে ৬ উইকেটে মাত্র ৬০ রান করে চাপে পড়ে যায়। এর মধ্যেই প্রবল বৃষ্টি, বজ্রপাত শুরু হয়। যার ফলে খেলা বন্ধ করে দিতে হয়। দীর্ঘক্ষণ অপেক্ষার পর সিদ্ধান্ত আসে যে ম্যাচ আর মাঠে গড়াচ্ছে না। যার ফলে ডাকওয়ার্থ লুইস পদ্ধতির মাধ্যমে জিম্বাবুয়ের পক্ষে ৮০ রানের জয় নির্ধারণ করা হয়।

এই হার পাকিস্তানের জন্য আরেকটি ধাক্কা। অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের ঠিক পরে দলটা টি-টোয়েন্টি সিরিজ হেরেছিল ৩-০ ব্যবধানে।

মঙ্গলবার ও বৃহস্পতিবার দুই দল আবার মুখোমুখি হবে সিরিজের শেষ দুই ম্যাচে। এরপর তিনটি টি-টোয়েন্টির সিরিজ অপেক্ষা করছে দলটির জন্য।

সংক্ষিপ্ত স্কোর
জিম্বাবুয়ে: ২০৫/১০, ৪০.২ ওভার (রিচার্ড এনগারাভা ৪৮, সিকান্দার রাজা ৩৯, টাডিওয়ানাশে মারুমানি ২৯, ফয়সাল ৩/২৪, সালমান ৩/৪২)
পাকিস্তান: ৬০/৬, ২১ ওভার (মোহাম্মদ রিজওয়ান ১৯, ব্লেসিং মুজারাবানি ২/৯, শন উইলিয়ামস ২/১২)
ফলাফল: জিম্বাবুয়ে ৮০ রানে জয়ী (ডিএলএস পদ্ধতিতে)

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

এবার জিম্বাবুয়ের কাছে হারল পাকিস্তান

আপডেট সময় : ০১:০৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪